,

পাকিস্তানি আম্পায়ার ভারতে ৫ বছর নিষিদ্ধ

Asad_Raufস্পোর্টস ডেস্ক : ২০১৩ আইপিএলে খেলোয়াড়দের পাশাপাশি তিনিও জড়িয়ে গিয়েছিলেন ফিক্সিংয়ে। এর জেরও টানতে হচ্ছে পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফকে। ৫ বছরের জন্য ভারতীয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট তো বটেই, ভারতীয় ক্রিকেট সংশ্লিষ্ট যেকোনো কার্যক্রমে তাঁকে নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আইপিএলের ষষ্ঠ আসরের গায়ে ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের কলঙ্ক আছে অনেক। এর আগে শ্রীশান্তসহ আরও দুই ক্রিকেটার অঙ্কিত চাভান ও অজিত চান্ডিলাকে জেল খাটতে হয়েছে। গত মাসেই ওই আসরে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকায় চান্ডিলা আজীবন নিষিদ্ধ হয়েছেন। এবার ৫ বছরের নিষেধাজ্ঞা জুটল রউফের কপালেও।

২০১৩ সালের আইপিএল চলার সময়ে দিল্লি এয়ারপোর্টে সোনার অলংকার ও নানা রকম ইলেকট্রনিক দ্রব্যভর্তি একটি ব্যাগ পাওয়া গিয়েছিল , যার ওপরে ঠিকানা লেখা ছিল আসাদ রউফের। পরে জানা যায় ওগুলো ছিল পাকিস্তানি আম্পায়ারকে দেওয়া এক জুয়াড়ির উপহার।

ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে আগেও শাস্তি পেয়েছেন রউফ। ওই বছরই আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেল থেকে বাদ দেওয়া হয় তাঁকে। ২০১৪ সালের চ্যাম্পিয়নস লিগের আগে আইসিসির আম্পায়ার পদ থেকে নিজেই সরে দাঁড়ান রউফ।

সভাপতি শশাঙ্ক মনোহরের নেতৃত্বে বিসিসিআইয়ের একটি কমিটি আজ দুর্নীতি ও অসদাচরণের দায়ে রউফের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেন। কমিটিতে অবশ্য রউফ উপস্থিত ছিলেন না। তবে এর আগে কয়েকবারই সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন পাকিস্তানি আম্পায়ার। সূত্র: ক্রিকইনফো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা