,

সৌদি আরবে কর্মী প্রেরণে জটিলতা

news-image

বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে কর্মী প্রেরণে জটিলতা দেখা দিয়েছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগে সৌদি আরবের বেশ কিছু প্রতিষ্ঠানের অনীহা দেখানোয় দেশটি থেকে গৃহকর্মী নিয়োগে জটিলতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বেড়ে গেছে নিয়োগ সংক্রান্ত খরচও।  
গতকাল সোমবার অনলাইনে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ বাংলাদেশি নারী শ্রমিক সৌদি আরবে কাজ করার জন্য প্রস্তুত নয়। এর কারণ তারা সৌদি রীতি-নীতি ও সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে পারে না। এছাড়া বাংলাদেশ থেকে পুরুষ কর্মী নিয়োগ বন্ধ থাকায় অনেকেই যথাযথ সাড়া দিচ্ছে না। একজন রিক্রুটমেন্ট নির্বাহী বলেন, বাংলাদেশ থেকে পাঁচ লাখ নারী গৃহকর্মী আসার কথা ছিল সৌদি আরবে। তা পিছিয়ে যাওয়ার কারণে জটিলতা সৃষ্টি হয়েছে। এর সুযোগ নিয়ে উভয় দেশের দালালরা ফি বাড়িয়ে দিচ্ছে। তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ পুনরায় শুরু হওয়ার পর থেকে মাত্র ২ হাজার গৃহপরিচারিকা সৌদি আরব এসেছেন। 
ঢাকার একটি জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠানের মালিক শামসুল হক বলেন, সৌদি আরবের ‘কঠোর রীতি-নীতি আর সংস্কৃতির কারণে অনেক বাংলাদেশি নারী দেশটিকে কাজ করতে আগ্রহ প্রকাশ করছে না। দালালরা বর্তমান এ পরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টা করছে। ফলে কর্মী নিয়োগের ব্যয় বেড়েছে ৩৫০০ ডলার। প্রায় সাত বছর বন্ধ থাকার পর চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ