,

২৭ অক্টোবর লন্ডনে খালেদা জিয়ার জনসমাবেশ

news-image

লন্ডন সফররত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চলতি অক্টোবর মাসে আর দেশে ফিরছেন না। ফিরবেন আগামী মাসে। তার একটি চোখের অপারেশন হয়েছে। এখন দ্বিতীয় চোখের অপারেশন করাবেন না। পায়ের চিকিৎসা চলছে এখন। নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরতে পারেন বলে জানান যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির এক নেতা। এদিকে আগামী ২৭ অক্টোবর মঙ্গলবার লন্ডনে ইউরোপ বিএনপির নেতা-কর্মীদের সমাবেশে বক্তব্য দিবেন বেগম খালেদা জিয়া। সেন্ট্রাল লন্ডনে এ সমাবেশ হবে। সেখানে ৮০০ জনের মতো জমায়েত হতে পারেন এমন স্থান সংকুলানের উদ্যোগ নেয়া হয়েছে।
 
আমাদের লন্ডন প্রতিনিধি ওয়াহিদুজ্জামান জানান, এই সমাবেশ সফল করার জন্য গতকাল যুক্তরাজ্য প্রস্তুতি সভা করেছে। পুর্বলন্ডনে হোয়াট-চ্যাপল এলাকায় অবস্থিত বিএনপির কার্যালয়ে এই সভা হয়। সভাপতিত্ব করেন এম এ মালেক। পশ্চিম লন্ডনের অভিজাত এলাকা কিংসটনে তারেক রহমানের বাসার পাশে একটি পৃথক বাসায় আরাফাত রহমান কোকোর স্ত্রী-সন্তানদের সঙ্গে থাকছেন বেগম জিয়া। সেখানে তার কর্মকান্ডে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান জানান, বেগম জিয়া তার সুস্থ্যতা কামনা করে দোয়া করায় দেশবাসীর কাছে কৃত¹তা জানিয়েছেন।
 
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর রাত সকাল সাতটায় এমিরেটস এয়ারলাইন্সের ৫৮৫ ফ্লাইটে করে লন্ডনে পৌঁছেন খালেদা জিয়া। বেগম জিয়া লন্ডনে আছেন এক মাসের বেশী । ফেরার কথা ছিল টিকেট ছিলো ১ অক্টোবর। ফেরা হয়নি। পরবর্তীতে ৩ অক্টোবর দেশে ফিরবেন বলে জানানো হয়েছিল। আবারো তারিখ পরিবর্তন করা হয়। দল থেকে বলা হয় ফিরবেন ৮ অক্টোবর । পরে ঠিক করা হয় ১৬ অক্টোবর। এখন বলা হচ্ছে নভেম্বরের সপ্তাহে ফিরবেন।  দেশে কবে ফিরবেন তা অনিশ্চিত। বর্তমানে লন্ডনে অবস্থান করছেন বেগম জিয়ার উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন,আইন বিষয়ক সম্পাদক ব্যরিস্টার অসিম উদ্দিন এবং তাবিথ আওয়াল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা