,

সামারে কানাডা প্রবাসী বাঙালিদের জমজমাট অনুষ্ঠান

news-image

‘শীতকাল কবে আসবে সুপর্ণা’ কবি ভাষ্কর চক্রবর্তীর কবিতা শীতপ্রধাণ কানাডার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ, কানাডাবাসী উল্টো করে বলে, শীতকাল কবে যাবে? সবাই ফুরফুরে সামারের অপেক্ষায় থাকে এখানে। আর সবুজ সামার এলেই জমজমাট হয়ে চারিদিক। চলে উৎসব মুখরিত অজস্র অনুষ্ঠান। সামারে কানাডা প্রবাসীরা বাঙালিরাও নানামুখী জমজমাট অনুষ্ঠানে মেতে উঠে। যেমন- বিভিন্ন সমিতি-সংগঠনের বাৎসরিক বনভোজন, বইমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বারবিকিউ পার্টি। রবিবার কনক চাপা, সামিনা চৌধুরী আর বাদশাহ বুলবুলের গানে গানে শেষ হলো টরন্টো ফোবানা। শেষ হলো হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমীও। সোমবার শুরু হচ্ছে লেবার ডে। ৭ সেপ্টেম্বর টরন্টোস্থ বার্চমাউন্ট প্লাজায় অনুষ্ঠিত হবে পথমেলা। পথমেলায় গান গাইবেন পার্থ বড়ুয়া, সিনথিয়া খান এবং স্থানীয় শিল্পীরা।

আরাব সাপ্তাহিক বাংলা মেইল পত্রিকার চার বছরপূর্তি উপলক্ষ্য আগামী ২১ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে দুইদিনব্যাপী বাংলাদেশ ফেস্ট্রিভ্যাল। এতে অংশ নিবেন কন্ঠশিল্পী কুমার বিশ্বজিত, চন্দন সনহা, নায়ক ফেরদৌস, নায়িকা মৌসমী প্রমুখ। অপর দিকে রবিবার লং উইকেন্ডে মন্ট্রিয়লের কার্বস ও লিয়েজের কর্নারে অবস্থিত পার্ক হওয়ার্ডে দিনব্যাপী অনুষ্ঠিত হলো ভোরের আলো বাংলা মেলা। উৎসবমুখর এ মেলায় গান গাইলেন ক্লোজআপ-১ খ্যাত রুমি, বাউল শিল্পী জুবায়ের টিপু, তাহমিনা শহীদ, অনুজা দত্ত, সোমা চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা