,

মালয়েশিয়া থেকে ফিরে আসা ৫ কিশোর পরিবারের কাছে

news-image

মালয়েশিয়া থেকে ফিরে নারায়ণগঞ্জের পাঁচ কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ জেলা ইউনিট। ওই কিশোরদের ভাষ্যমতে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে নদীতে আটকা পড়ে তারা। ওই সময় তিন মাস তারা নদীতে ভাসমান ছিল। নদীর পানি ও এক মুঠো ছোলা ছিল তাদের খাবার। তিন মাস পর মিয়ানমার নেভি তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তাদের এক মুঠো ভাত ও কলা গাছের ছাল, বাঁশ গাছের ডিগ খাওয়ানো হতো। নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে বুধবার দুপুরে ওই পাঁচ কিশোরের মধ্যে দু’জনকে তাদের পরিবারের কাছে ও বাকি তিনজনকে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে তাদের বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান ভাইস চেয়ারম্যান পিপি এ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, ইউনিট লেভেল অফিসার আব্বাস উদ্দীন মিয়া, যুব প্রধান হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

উদ্ধার হওয়া পাঁচ কিশোরা হল- আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদী এলাকার হোসেন মিয়ার ছেলে স্বপন মিয়া (১৫), বিশনন্দী ইউনিয়নের টেটিয়া এলাকার মৃত আমিন মিয়ার ছেলে আবু হানিফা (১২), হাইজাদি ইউনিয়নের সিংহদী এলাকার আবুল কালামের ছেলে নাঈম মিয়া (১৬), গোপালদি পৌরসভা দেওকাদী এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে সেলিম মিয়া (১৫) ও রূপগঞ্জ উপজেলার বড়ইটিয়া সর্দারপাড়া এলাকার জামান মিয়ার ছেলে সুমন মিয়া (১৫)।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা