বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তাবলীগ নিয়ে জাকির নায়েক যা বললেন

news-image

পিস টিভির প্রশ্নোত্তর পর্বে ড. জাকির নায়েককে প্রশ্ন করা হয়, কোরআনে নামাজ পড়ার কথা উল্লেখ রয়েছে। আমাদের নবীও তা করে দেখিয়েছেন। তবে কোরআন হাদিসে কি তাবলীগ করার কথা বলা হয়েছে?

উত্তরে ড. জাকির নায়েক বলেন, শরীয়তে ও কোরআন হাদিসে যা করার কথা বলা হয়েছে তা করতে হবে। যেমন নামাজ, যাকাত, ইত্যাদি। আর যা হারাম বলা হয়েছে তা থেকে বিরত থাকতে হবে। এর বাইরে কিছু করা জায়েজ নয়। তবে যা বলা হয়নি এগুলো স্থান কালপাত্র ভেদে কখনো কখনো উত্তম মুস্তাহাব হয়ে থাকে। করলে সওয়াব আছে না করলে সওয়াব নেই। তবে তাবলীগ করার কথা বলা হয়েছে কিনা তা আমাদের কোরআনেই রয়েছে। কোরআনের সূরা নাহালের ১২৫ নাম্বার আয়াতে বলা হয়েছে, তোমারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করো হেকমতের সঙ্গে।’

এখানে হেকমত মানে হল, কৌশলের সঙ্গে। তার মানে এ নয় নরম ভাষায়। সময়কালে হেকমত কখনো নরম ভাষায় হবে কখনো কঠিন ভাষায় হবে। তবে সবসময় নরম ভাষায় হবে তা ঠিক নয়। যেমন কোরআনের অন্য আয়াতে হযরত ইব্রাহিম আ. থেকে শিক্ষা নেওয়ার জন্য বলা হয়েছে। হযরত ইব্রাহিম আ. উপাসনার সমস্ত মূর্তি ভেঙ্গে ফেলেন। কিছু কিছু ক্ষেত্রে মুশরিককে মুশরিক বলতে হবে। হোক সে আপনার বাবা। এটাই হল হিকমাহ। এটা হল ধর্মপ্রচার সম্পর্কে কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ এক আয়াত। এমনিভাবে সূরা আল ইমরানের ৬৪ নাম্বার আয়াতে বলা হয়েছে, হে আহলে কিতাবগণ! একটি বিষয়ের দিকে আস যা আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে এক।’ সাদৃশ্যপূর্ণ বিষয়গুলো কি? এক নাম্বার হল, ‘আমরা আল্লাহ ছাড়া আর কারও ইবাদত করবো না।’

আমি মনে করি এ আয়াতটি হচ্ছে দাওয়াতের মাস্টার কি (মূলবাণী)। কোনো অমুসলিমের সঙ্গে কথা বললে, সর্বপ্রথম এটা বলতে হবে, তোমরা অন্তত একটি বিষয়ে এক হও যে, আমরা আল্লাহ ছাড়া কারও ইবাদত করবো না। তাহলে বোঝা গেল ধর্মপ্রচারের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ গাইড লাইন হচ্ছে, তাওহিদ। এভাবে কোরআন হাদিসে ধর্মপ্রচার সম্পর্কে কিছু গাইড লাইন দেওয়া আছে।

একইভাবে নবী সা.ও ধর্মপ্রচার সম্পর্কে বলেছেন। হাদিসটি সহীহ বোখারিতে রয়েছে। তিনি বলেন, আমার নিকট হতে একটি বাক্য হলেও পৌঁছিয়ে দাও। এখানে বলা হয়েছে, যে একটি বাক্য জানে তাও যেন সে পৌঁছিয়ে দেয়। এভাবেই কোরআন হাদিসে দাওয়াতের কথা বলা হয়েছে। সূত্র : পিসটিভি, ইউটিউিব থেকে

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক