,

‘মাদরাসা দ্বীন রক্ষার দূর্গ’

news-image

ইসলামিক ডেস্ককওমি মাদরাসাকে দ্বীন রক্ষার দূর্গ বলে মন্তব্য করেছেন শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী। রোববার ঢাকা কেরানীগঞ্জ ইসলামি তরবিয়ত ইন্সটিটিটের শিক্ষাবর্ষ সূচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, কওমি মাদরাসার শিক্ষার্থীরা হচ্ছে দ্বীন রক্ষাবাহিনী। তারা দ্বীনের সংরক্ষক ও হেফাজতকারী। দেশ রক্ষার জন্য যেমন সেনাবাহিনী, নৌবাহিনী রয়েছে, তেমনি দ্বীন রক্ষার জন্য কওমি মাদরাসার ম্হুাদ্দেসবাহিনী (মুহাদ্দেস) ও ফুকাহাবাহিনীও (মুফতি) রয়েছে।
এ সময় তিনি ইসলামি তরবিয়ত ইন্সটিটিউটের ফেকাহ ও সিয়াসত বিভাগের সবক উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি দেলাওয়ার হুসাইন বলেন, এ দেশের কওমি মাদরাসাগুলো সামাজিক লেনদেন ও অর্থনৈতিক খাতে ভারত পাকিস্তানের তুলনায় একশ বছরেরও বেশি পিছিয়ে আছে। পিছিয়ে আছে সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্তা প্রতিষ্ঠা করা থেকে। আমাদের মাথার টুপি থেকে নিয়ে সতর ঢাকার কাপড় পর্যন্ত সুদভিত্তিক অর্থব্যবস্তার মাধ্যমে তৈরি হচ্ছে। এর প্রভাব পড়ছে আমাদের ওয়াজ নসীহতেও। বড়পীর আব্দুল কাদের জিলানীদের বয়ানে ৪০ হাজার মানুষ একসঙ্গে কাঁদলেও আমাদের বয়ান বক্তৃতায় মানুষের চোখের পানি বের হয় না, কোনো প্রভাব তৈরি হয় না মানুষের অন্তরে। এর কারণ আমাদের সামাজিক লেনদেন বিশুদ্ধ নয়। এ সময় তিনি দেশে অর্থনৈতিক ব্যবস্থা সুদমুক্ত করতে হলে দেশের আলেম ওলামাদেরও ব্যাংকিং ও অর্থনৈতিক খাতে এগিয়ে আসার আহ্বান জানান।
 
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মুহাম্মদপুর জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রিন্সিপাল মুফতি মাহফুজুল হক, এশিয়ান ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক খলিলুর রহমান ও ইসলামি তরবিয়ত ইন্সটিটিউট এর পরিচালক মাওলানা মামুনুল হক।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা