,

একাদশ শ্রেণীতেএকজন শিক্ষার্থীও পায়নি ১৪৮ কলেজ

news-image

চলতি শিক্ষাবর্ষে সারা দেশের ১৪৮টি কলেজে একজন শিক্ষার্থীও পায়নি। এছাড়া আরও প্রায় ১৫০০ কলেজ রয়েছে ছাত্র সংকটে। এ অবস্থা এসব কলেজ কেন কোন শিক্ষার্থী ভর্তি হয়নি বা কেন কম হয়েছে তা খুঁজে বের করবে আন্তঃবোর্ড সমন্বয় সাব-কমিটি। কলেজে কর্তৃপক্ষের কাছে চাওয়া হবে ব্যাখ্যা। এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এমন তথ্য জানিয়েছেন আন্তঃবোর্ড সমন্বয় সাব-কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক। গত ২৯শে জুন থেকে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, চলবে আগামী ২৬শে জুলাই পর্যন্ত। গত ১লা জুলাই একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হয়েছে।  ৮টি সাধারণ বোর্ডের সঙ্গে মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ৮ হাজার ৯৩৩টি কলেজে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির অনুমোদন রয়েছে। এবার ঢাকা বোর্ডের ১৪টি কলেজ এবং কুমিল্লা বোর্ডের ৬টি কলেজে কোন শিক্ষার্থী ভর্তি হয়নি বলে বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া রাজশাহী বোর্ডের ১৫টি, যশোর বোর্ডের ১০টি, চট্টগ্রামে ১টি, বরিশালে ১টি, সিলেটে ৫টি এবং দিনাজপুর বোর্ডের ১৬টি কলেজের একাদশ শ্রেণীতে কোন শিক্ষার্থী ভর্তি হয়নি। কারিগরি বোর্ডের অধীন ৭২টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাদরাসা বোর্ডের অধীনে ৮টি মাদরাসায়ও কোন শিক্ষার্থী ভর্তি হয়নি। অধ্যাপক আবু বক্কর মনে করেন, কলেজগুলোর মান ভাল না হওয়ায় সেখানে একজন শিক্ষার্থীও ভর্তি হয়নি। অবশ্য উত্তীর্ণ শিক্ষার্থীদের চেয়ে কলেজগুলোতে আসন বেশি থাকায় শিক্ষার্থীরা পছন্দের কলেজেই ভর্তি হয়েছে, এক্ষেত্রে তাদের আগ্রহ প্রাধান্য পেয়েছে বলে জানান তিনি। তবু যেসব কলেজে কোন শিক্ষার্থী ভর্তি হয়নি শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা