,

হুইল চেয়ারে বসে ব্যাংক লুট!

news-image

আন্তর্জাতিক ডেস্কসম্প্রতি যুক্তরাষ্ট্রে পাওয়া গেছে ভিন্নরকম ডাকাতের সন্ধান। ডাকাতটি হুইল চেয়ারে চলা রোগী। ইতিমধ্যে চেয়ারে বসে ব্যাংক লুটের আশ্চর্য কা- ঘটিয়ে আতঙ্ক তৈরি করেছে পুরো শহরে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আমেরিকার কুইন্স শহরে। একটি ব্যাংকে কৌশলে ব্যাংক লুটের পর আতঙ্ক তৈরি করেছে হুইল চেয়ারের ওই রোগী। দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেছেন, হুইল চেয়ারে বসা এক লোক ব্যাংটিতে প্রবেশ করে। লোকটি একটি নকল চেকের সাহায্যে আড়াই লাখ ডলার তুলে নেয় এবং খুব দ্রুত স্থান ত্যাগ করে। ব্যাংক কর্মকর্তারা লুটের ঘটনাটি যখন টের পায় তখন ডাকাতকে আর কোথায় খুঁজে পাওয়া যায়নি।
আশ্চর্যের খবর হলো, এ ঘটনায় ডাকাতটি ব্যাংকের কোনো কর্মচারীকে হয়রানি করেনি। কোনো প্রকার ভীতিও প্রদর্শণ করেনি। যে কারণে কেউ বুঝতে পারেনি কী ধরনের ঘটনা ঘটছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে হুইল চেয়ারে বসে চুরির ঘটনা এটাই প্রথম নয়। বছর খানেক আগে ৬০ বছরের এক ব্যক্তি হুইল চেয়ারে বসে ব্যাংক লুট করতে এসেছিল। তবে ওইসময় ডাকাতকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা