,

সোনারগাঁও হবে পৃথিবীর অন্যতম মডেল পর্যটন কেন্দ্র: মেনন

news-image
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সোনারগাঁও হবে পৃথিবীর পর্যটন কেন্দ্রের অন্যতম একটি মডেল। সোনারগাঁওয়ের পুরোনো ঐতিহ্য ও ইতিহাসকে পূর্ণ জীবিত করে বাংলার প্রাচীন এই রাজধানীকে একটি আধুনিক পর্যটক নগরীতে গড়ে তোলা হবে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের চত্ত্বরের সভাকক্ষে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, ইতিহাস এবং পর্যটনকে এক সাথে আনতে চাই। ইতোমধ্যে আমরা সোনারগাঁওয়ের পুরোনো প্রত্নত্বাত্তিক স্থাপনাগুলোর সংস্কারের কাজ হাতে নিয়েছি। আগামী কয়েক বছরের মধ্যে কাজ শেষ হবে।
তিনি আরো বলেন, সোনারগাঁও জাদুঘরের পাশাপাশি পানাম নগরী পূর্ণসংস্কার, গোয়ালদী শাহী মসজিদ, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হিন্দুদের তীর্থস্থান ব্রহ্মপুত্র নদীর লাঙ্গলবন্দ স্নানঘাট সম্প্রসারণসহ সেখানে আসা তীর্থযাত্রীদের থাকার জন্য আধুনিক হোটেল নির্মাণ ও সোনারগাঁও উপজেলাকে একটি পূর্ণাঙ্গ পর্যটন বলয় হিসেবে তৈরি করা হবে।
পর্যটনমন্ত্রী মতবিনিময় শেষে সোনারগাঁওয়ের ঐতিহাসিক সরদার বাড়ীর রেস্টুরেশন কাজ ও পানাম নগরী পরিদর্শন করেন। এর আগে মন্ত্রী হিন্দু তীর্থস্থান লাঙ্গলবন্দ স্নানঘাট পরিদর্শন করেন।
এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিসুর ইসলাম মিঞা, প্রত্নত্বাত্তিক অধিদফরের উপ-সচিব গাজি ওয়ালিউল হক, সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ, পুলিশ সুপার ড. মুহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের ভূইঞা, সোনারগাঁও থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহ্ মো: মঞ্জুর কাদের, প্রত্নত্বাত্তিক অধিদপ্তর ঢাকা বিভাগের আঞ্চলিক পরিচালক রাখী রায় প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির