,

যে ৭টি কারণে আপনার দিন শুরু করবেন এক গ্লাস “লেবু-পানি” দিয়ে

news-image

স্বাস্থ্য ডেস্ক : যে প্রচণ্ড গরম পড়েছে, তাতে রোজ সকালে ঘুম থেকে উঠেই নিশ্চয়ই পানি পান করেন? আজ থেকে এই পানিতে মিশিয়ে নিন একটু খানি লেবুর রস। কেন? কারণ রোজ সকালে এই সামান্য একটু লেবুর রস আপনাকে দিতে পারে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। তবে হ্যাঁ, কেবল লেবুর রস দিলেই হবে না। আছে নির্দিষ্ট পরিমাণ, যা আপনার ওজনের ওপরে নির্ভরশীল! চলুন, জেনে নিই কীভাবে ও কতটুকু লেবুর রস পান করবেন এবং এর ৭টি স্বাস্থ্য উপকারিতা।

কীভাবে পান করবেন
বেশিরভাগ মানুষ মনে করেন, গরম পানির সাথে লেবু ও মধু মিশিয়ে পান করলেই সেটা খুব স্বাস্থ্যকর। আসলে এই ধারণা সম্পূর্ণ ভুল! গরম পানিতে লেবু ও মধু উভয়েরই গুণাবলী নষ্ট হয়ে যায়। গরম পানি নয়, সামান্য উষ্ণ পানি বা এই গরমের দিনে কক্ষ তাপমাত্রার পানিতেই মিশিয়ে নিন লেবুর রস। লাইম নয়, লেমনের রস। পাকা, অর্থাৎ পেকে হলুদ হয়ে যাওয়া লেবুর রস। নাহলে খালি পেতে অ্যাসিডিটির সমস্যা হতে পারে! আপনার ওজন যদি ১৫০ পাউনডের কম হয়, তাহলে অর্ধেক লেবুর রস এক গ্লাস পানিতে মেশাবেন। আর যদি ১৫০ পাউনডের বেশী হয়, তাহলে মেশাবেন পুরো একটা লেবুর রস।

এবার চলুন, জেনে নিই ৭টি উপকারিতা।

১) যাদের ঘন ঘন ঠাণ্ডা লাগার অভ্যাস আছে, তারা ভালো থাকবেন। সহজে ঠাণ্ডা লাগবে না বা সর্দি-কাশি হবে না।

২) লেবুর ভিটামিন সি কোলাজেন তৈরি বৃদ্ধি করে ও ত্বকের বলিরেখা দূর করে ত্বককে সুন্দর করে তোলে।

৩) সকাল সকাল এক গ্লাস লেবু পানি আপনার মেটাবোলিজমকে বৃদ্ধি করে, দেহ থেকে ক্ষতিকর উপাদান বের করে দেয় ও সারাদিন আপনার শরীরকে হাইড্রেট রাখে।

৪) সকাল সকাল চা বা কফি পান করে দিন শুরু করেন? বদলে এই লেবু পানি পান করে দেখুন। নিজের এনার্জিতে নিজেই বিস্মিত হবেন!

৫) লিভারের স্বাস্থ্য উন্নত করতে সকালে লেবু পানি তুলনাহীন।

৬) কলার মতই লেবুতে আছে প্রচুর পটাসিয়াম যা আপনার মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে।

৭) মুখের দুর্গন্ধ দূর করে।

রেফারেন্স-
7 Reasons to Start Your Day With a Glass of Lemon Water – .allyou.com

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা