বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিশালে সাংস্কৃতিক অনুষ্ঠান

news-image

সংস্কৃতি ডেস্ক :জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে স্থানীয় নজরুল একাডেমির মাঠের নজরুল মঞ্চে গত ২৫, ২৬ ও ২৭ মে তিন দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্ট প্রফেসর ড. গওহর রিজভী। দ্বিতীয় দিনে ঢাকা বিভাগের কমিশনার আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সমাপনী দিনে ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান।
 
উদ্বোধনী দিনে অংশগ্রহণকারী সাংস্কৃতিক সংস্থাগুলোর মধ্যে ছিল স্বরলিপি সাংস্কৃতিক একাডেমি, ময়মনসিংহ নৃত্যশিল্পী সংস্থা, বর্ণ সাংস্কৃতিক একাডেমি, ওস্তাদ আমজাদ হোসেন শিল্পীগোষ্ঠি, চেতনা বাংলাদেশ, সপ্তর্ষী, সুর-তাল-লয়, নবপ্রাণ ডান্স একাডেমি, ত্রিসপ্তক সাংস্কৃতিক একাডেমি, উদীচী কেশরগঞ্জ শাখা, রাহেলা হযরত মডেল স্কুল, নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়, বিদ্রোহী নাট্যগোষ্ঠি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, সায়ন্ত ক্লাব, দোলনচাঁপা শিল্পীগোষ্ঠি, নৃত্যাঙ্গন, ত্রিশাল শিল্পীগোষ্ঠি, শুকতারা সংঘ, ময়মনসিংহ লোককৃষ্টি সংস্থা, বহুরূপী নাট্যসংস্থা, নৃত্যমী, সূচনা শিল্পীগোষ্ঠি, বাঙলা নাট্যাঙ্গন ও শাপলা থিয়েটার।
 
দ্বিতীয় দিনে অংশগ্রহণকারী সাংস্কৃতিক সংস্থাগুলো হলো প্রকৃতি, লংবলং সাংস্কৃতিক একাডেমি, কলকাকলী সঙ্গীত বিদ্যালয়, সুরলহরী সঙ্গীত একাডেমি, অমৃত প্রভাষিণী সঙ্গীত বিদ্যালয়, কবিতা পড়ার দল-কবিয়াল, মুখোশ নাট্যসংস্থা, সপ্তসুর সঙ্গীত বিদ্যালয়, সৃষ্টি শিল্পকলা একাডেমি, সপ্তসুর সঙ্গীত একাডেমি, নজরুল একাডেমি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, আওয়ামী শিল্পীগোষ্ঠি, সুরবীণা সাংস্কৃতিক একাডেমি, আলোকধারা শিল্পীগোষ্ঠি, সন্দীপন সাংস্কৃতিক সংস্থা, নাসিরাবাদ কালচারাল একাডেমি, উদয়দিগঙ্গন নৃত্যুরঙ, অগ্নিগিরি নাট্যাঙ্গন, দুখুমিয়া সাংস্কৃতিক সংস্থা, কলধ্বনি সংঘ, ত্রিশাল আইসিটি ক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, উপজেলা শিল্পকলা একাডেমি, সোহেল নাট্যাঙ্গন, উত্সব খেলাঘর আসর, ওস্তাদ ইউ আ বাবলু স্মৃতি সংসদ, নিরিখ, দর্পণ নাট্যগোষ্ঠি, আবির্ভাব, জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়। সমাপনী দিনে অংশগ্রহণকারী সাংস্কৃতিক সংস্থাগুলো হলো ত্রিশাল প্রেসক্লাব, আওয়ামী শিল্পীগোষ্ঠি, ভাইবোন শিল্পীগোষ্ঠি, চরৈবেতি, স্বরশিল্প ময়মনসিংহ সাহিত্য সংসদ, কবি নজরুল কোয়ালিটি স্কুল, রিদম সাংস্কৃতিক একাডেমি, সুরবাণী সঙ্গীত একাডেমি, উদীচী শিল্পীগোষ্ঠি, শ্বদ আবৃত্তি চর্চা কেন্দ্র, সপ্তসুর সঙ্গীত একাডেমি, সুরভী সাংস্কৃতিক পরিষদ, সূর্যমুখী সঙ্গীত বিদ্যালয়, জাগরণ শিল্পীগোষ্ঠি, পিউলি ললিত কলা একাডেমি, ভালুকা সঙ্গীত বিদ্যালয়, গীত-সঙ্গীত একাডেমি, উদীচী ও আলোকময় নাহা, কবি নজরুল একাডেমি গ্রন্থাগার, নবীন মাঝি সাস্কৃতিক সংগঠন, বিদ্রোহী নাট্যগোষ্ঠি, নওহেলাল ক্লাব, যুব জাগরণ সংঘ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, মুকুল নিকেতন ও মুকুল ফৌজ, ত্রিশাল সঙ্গীত বিদ্যালয়, উপজেলা শিল্পকলা একাডেমি, সারগাম শিল্পীগোষ্ঠি, স্বাধীন বাংলা একাডেমি, বাঙালি সংস্কৃতি মঞ্চ ও অনসাম্বল থিয়েটার।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক