,

রেজা রিফাতের কবিতা

news-image

মোমের অনলে পুড়ছে সময়!

এখন প্রার্থনার সংগীত থেমে আছে গীটারে
কোন ঘুঘুর নিবিড় ডাকে মজেছে হৃদয়-
পাতালপুরে অতল জলে ভাসছে কার দেহ
কার মোমের অনলে পুড়ছে তোমার হাত?

বিপুল অন্ধকার ঘরে নিথর শুয়ে থাকা
সমস্ত দিনরাত টানা বৃষ্টির সুরেলা ধ্বনি
কে যেন ডেকে যায়, মৃত্যুর ওপাশে-
আমি পারি না মুহূর্তের স্তব্ধতা ভাঙ্গতে!

দিনের পর রাত আবর্তিত হয় মস্তিষ্কে
তবু প্রতারক সময় স্থির কিসের ভুলে?
ডুবে গেছে সবকিছু নির্মম স্মৃতিহীনতায়,
লবনাক্ত অশ্রুতে ভেসে যায় পুরনো মন্দির!

বিফল মৃত্যু

না মরেও মরে যাওয়া যায় কখনো কখনো
স্থির সময় বুঝিয়ে দেয় নিস্তার নেই আজও।
অলৌকিক দুর্বিপাকে ঘুরছে অতনুর স্মৃতি
যে জানতো মৃত্যু মানে প্রতিরোধের ব্যূহ-
আগত সমস্ত খুনের পরিকল্পনা নিশ্চিত ব্যর্থ
একদিন, রাষ্ট্র জানিয়ে দিল তাঁর স্বেচ্ছামৃত্যু!
কফিন কাঁধে নিরুদ্বেগ বিপ্লবী জেনে গেল-
মৃত্যু ফিরে আসে এখনো ইনসাফের কালে!
রক্তাত্ত হাতে মাখামাখি সাদা পায়রা উড়ে
আলস্যময় কান্নায় ডুবে মানুষ টিভি দেখে!

অদেখা রুহ

জেনো, এই প্রস্থান আমি ইচ্ছে করেই করেছি,
এই যে জিততে জিততে পিছনে ফিরে চাওয়া
নিজের হৃদয়ের কানাগলিতে নিঃশব্দে ডুবে যাওয়া
চেনা জগত থেকে ক্রমশ অদৃশ্য হতে থাকা,
পৃথিবীর চেনা ধারাপাতে হয়তো বেমানান ভুল!

তবু, তুমি না জানলে, আপন হৃদয় জানুক-
বেদনায় আঘাতে সে জানুক, কিভাবে আলো জ্বেলে উঠে-
পরম একাকীত্বের ধ্যানে!
যূথবদ্ধটা নয়, বিচ্ছেদেই মানুষ জানুক-
অনন্ত অন্বেষণের সমস্ত রহস্য,
নিজের অদেখা আগুন, জ্যোতির্ময় রুহ!

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির