,

মনে হয়েছে এখনই বোধহয় আমাকে মেরে ফেলা হবে

news-image

মাছুম বিল্লাহ, শিলং থেকে : বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘বন্দি অবস্থায় প্রতিটি মুহুর্ত আমার কাছে মৃত্যুর যন্ত্রণার বেশি। অন্ধকার ছোট ঘরে বন্দি থাকার সময় মনে হয়েছে এই বোধহয় আমাকে মেরে ফেলা হবে।’

শুক্রবার মেঘালয় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তাদের এ কথা জানিয়েছেন শিলং সিভিল হাসপাতালে চিকিৎসারত সাবেক এই প্রতিমন্ত্রী। এদিন তাকে প্রায় দু’ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে তিনি জানান।
মেঘালয় পুলিশের এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে শুক্রবার রাত নটার দিকে শিলংয়ের পুলিশ বাজারে আমাদের সময় ডটকমকে এ তথ্য জানান।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে তিনি (সালাহ উদ্দিন) আমাদের জানিয়েছেন, দুই মাসের বেশি সময় ছোট ঘরে তাকে বন্দি করে রাখা হয়েছিল এবং চোখ বেঁধে ঘর থেকে বের করে তাকে গাড়িতে করে ঘুরানো হত। এ সময় বারবার গাড়ি বদল করা হত বলে তিনি জানান।

ওই কর্মকর্তা জানান, তার কথা আমরা যাচাই-বাছাই করছি। তার বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা হয়েছে। এখন আমরা চেষ্টা করছি তিনি নিজে অনুপ্রবেশ করেছেন না তাকে অপহরণ করে শিলংয়ে নিয়ে আসা হয়েছে।

এদিকে শিলং সিভিল হাসপাতালের একটি সূত্র শুক্রবার রাত ১০টার দিকে জানিয়েছেন, সালাহ উদ্দিনের কিডনিতে সমস্যার রয়েছে এবং বন্দি অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে থাকায় তার শরীরে চর্মরোগ বাসা বেধেছে। এখন প্রধানত এ দুটির চিকিৎসা করা হচ্ছে। তার সুস্থ হতে আরো কিছুদিন সময় লাগবে।

গত ১১ মে শিলংয়ে পলো গ্রাউন্ড থেকে ‘অবৈধ অনুপ্রবেশের’ কারণে সালাহ উদ্দিনকে আটক করে মেঘালয় পুলিশ। একদিন শিলংয়ের মানসিক হাসপাতালে থাকার পর এখন সেখানকার সিভিল হাসপাতালে ভর্তি আছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে