বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনের পানিতে মিশে গেল সার

news-image

ডেস্ক রির্পোট : ফার্নেস ওয়েলের কার্গো ডোবার পর শঙ্কার মধ্যে ছিল সুন্দরবনের সাধারণ জৌববৈচিত্র। সেই শঙ্কা কাটতে না কাটতেই এবার সুন্দরবনে ডুবে গেল সার বোঝাই কার্গো। কার্গোতে থাকা সার মিশে গেছে পূর্ব সুন্দরবনের মরা ভোলা নদীতে। ফার্নেস ওয়েল বিভিন্নভাবে সংগ্রহ করা হলেও পানিতে মিশে যাওয়া এই সার পানি থেকে আলাদা করা সম্ভব নয়।
ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে পরিবেশের ক্ষতির আশঙ্কায় সুন্দরবন পূর্ব বিভাগ শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
৩ মে মংলা বন্দর থেকে কার্গোটি অন্তত ৩০০ টন সার নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। কার্গোটি ওই দিন বিকেল পাঁচটার দিকে মরাভোলার ডুবো চরে আটকা পড়ে। গত সোমবার কার্গোর সার সরিয়ে নিতে এবং আটকে পড়া কার্গোটি উদ্ধারের জন্য মালিক পক্ষ অন্য দুটি কার্গো ঘটনাস্থলে পাঠায়। মঙ্গলবার দুপুরে উদ্ধার কাজ শুরু হয়। সন্ধ্যার দিকে আটকা পড়া কার্গোটির তলা ফেটে এক দিকে হেলে পড়লে এর আএক অংশ পানিতে ডুবে যায়। বুধবার কার্গোটির আশপাশে কাউকে দেখা যায়নি।
বুধবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসক মুহা. জাহাংগীর আলম, সুন্দরবন বিভাগের বন সংরক্ষক সুনীল কুমার কুণ্ডু, সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আমীর হুসাইন চৌধুরী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ের উপ-পরিচালক জয়নুল আবেদীন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাংবাদিকদের সুনীল কুমার কুণ্ডু জানান, কার্গোডুবির ঘটনায় বনের পরিবেশের ক্ষতির আশঙ্কায় শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কামাল উদ্দিন আহমেদ মঙ্গলবার সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আমীর হুসাইন চৌধুরীকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সুনীল জানান, বনকর্মীরা ওই কার্গো থেকে নিজস্ব তত্ত্বাবধানে বেশ কিছু সার অপসারণ করেছেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক দিলীপ দত্ত বলেন, এমওপি একটি রাসায়নিক সার। এটি পানিতে সহজে গলে যায়। বিপুল পরিমাণ এই সার একটি ছোট এলাকায় একসঙ্গে দ্রবীভূত হলে জলজ প্রাণী সম্পদের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। সুন্দরবন একটি স্পর্শকাতর এলাকা। তাই বিষয়টি মাথায় রেখে নিবিড় পর্যবেক্ষণ ও প্রতিরোধ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা