,

মাত্র ১ মিনিটে দূর করে দিন যন্ত্রণাদায়ক পিঠব্যথার সমস্যা

Back-Pain 1স্বাস্থ্য ডেস্ক : একটানা বসে কাজ করার অনেকগুলো সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে মারাত্মক পিঠ এবং কোমর ব্যথা। একটানা অনেকটা সময় বসে থাকার অন্য সকল সমস্যা পরবর্তীতে দেখা গেলেও পিঠ ও কোমর ব্যথার সমস্যা বেশ দ্রুতই দেখা যায়। এই যন্ত্রণাদায়ক সমস্যা থেকে মুক্তি পেতে অনেকে ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকেন। কিন্তু আপনি জানেন কি? আপনার নিজের হাতেই রয়েছে এই যন্ত্রণাদায়ক ব্যথার সমাধান। মাত্র ১ মিনিটে দূর করে দিতে পারবেন এই পিঠ ও কোমর ব্যথা। জানতে চান কীভাবে? চলুন তবে জেনে নেয়া যাক।

প্রথম ধাপ
রিলাক্স হয়ে নিজের মতো আরামদায়ক অবস্থানে শুয়ে পড়ুন বা বসুন। এরপর আপনার জিহ্বা উপরের পাটির দাঁতের সাথে লাগিয়ে নিন। তারপর নাক দিয়ে নিঃশ্বাস টেনে মুখ দিয়ে অল্প শব্দ করে নিঃশ্বাস ছাড়ুন।

দ্বিতীয় ধাপ
এরপর মুখ বন্ধ করে মনে মনে ১ থেকে ৪ পর্যন্ত গুনতে গুনতে নাক দিয়ে নিঃশ্বাস নিন। এবং ৪ থেকে ৭ পর্যন্ত গোনার সমস্যা শ্বাস ভেতরে আটকে রাখুন।

তৃতীয় ধাপ
এরপর মুখ খুলে মনে মনে ৮ গোনার সাথে সাথে সজোরে অল্প শব্দ করে নিঃশ্বাস ছাড়ুন।

চতুর্থ ধাপ
আবার নিঃশ্বাস নিন। এরপর এই পুরো সাইকেল অর্থাৎ ধাপ ১ থেকে ধাপ ৪ পর্যন্ত ৩ বার করে নিন।

মনে রাখুন কিছু বিষয়ঃ
১) নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমেই নিরাময় হবে যন্ত্রণাদায়ক এই পিঠ ও কোমর ব্যথার সমস্যা।

২) খুব বেশি প্রয়োজন না হলে একটানা ২০ মিনিটের বেশি বসে থাকবেন না।

৩) বসার সময় বাঁকা হয়ে বসবেন না। আবার, মেরুদণ্ড একেবারে খাড়া করে ফেলবেন না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ