,

বইমেলায় তথ্য ও প্রযুক্তির পরামর্শে বিসিসি

BCCবিনোদন প্রতিবেদক : বইপ্রেমীদের কাছে তথ্য প্রযুক্তির জ্ঞান ছড়িয়ে দেয়ার জন্য বইমেলায় স্টল সাজিয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। বাংলা একাডেমি চত্বরের ৫৩০ নম্বর স্টলটি বিসিসির। প্রতিদিন মেলায় আগত তরুণ-তরুণীদের অনেকেই স্টলটিতে হাজির হন। এখান থেকে বিসিসি’র বেশ কয়েকটি প্রশিক্ষণের খবর সরবরাহ করা হচ্ছে। এছাড়া সরকারের তথ্য প্রযুক্তি খাতের অগ্রগতিও দর্শনার্থীদের জানিয়ে দেয়া হচ্ছে।

বিসিসি’র স্টলে কথা হয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সহকারী পরিচালক কামাল হোসেনের সঙ্গে। তিনি বিসিসির নতুন প্রশিক্ষণের তথ্য জানতে এসেছিলেন। বাংলামেইলকে তিনি বলেন, ‘এখানে এসে জানলাম বিসিসি বেশ কয়েকটি কোর্স পরিচালনা করছে। এসব কোর্সের মেয়াদ চার মাস থেকে এক বছর। কোর্স শেষে ৬ মাসের হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা আছে।’

বিসিস’র প্রোগ্রামার শুভ চৌধুরী জানান, দীর্ঘমেয়াদী কোর্স সফল ভাবে সম্পন্নকারীরা এশিয়া মহাদেশের ১২টি দেশে কাজের সুযোগ পাবেন। বিসিসির সনদ ১২টি দেশে গ্রহণযোগ্য। তথ্য ও প্রযু্ক্তি খাতে কাজের সুযোগ রয়েছে এমন কয়েকটি দেশ হলো- ভারত, জাপান, কোরিয়া, ভিয়েতনাম।

শুভ চৌধুরী আরো জানান, তথ্য ও প্রযু্ক্তির জ্ঞান মানুষের দোর গোড়ায় পৌঁছে দেয়ার জন্য জাইকার সহযোগিতায় লোকাল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (এলআইসিটি) প্রকল্পের আওতায় দেশের ৩৪ হাজার দক্ষ জনশক্তি তৈরি করার উদ্যোগ নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির