,

দ্বিতীয় দিনের পরীক্ষা শুরু, রোব-মঙ্গলবারের সিদ্ধান্ত বিকেলে

ssc exam 6বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে শনিবার দেশব্যাপী শুরু হয়েছে এসএসসির দ্বিতীয় দিনের পরীক্ষা। ৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত এসএসসিতে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি দ্বিতীয় পত্র পরীক্ষা হচ্ছে। মাদ্রাসা বোর্ডে হচ্ছে হাদীস শরীফ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ইংরেজি-২ (১৯২২) এবং ইংরেজি-২ (৮১২২) পরীক্ষা।

হরতালের কারণে গত ৪ ফেব্রুয়ারির পরীক্ষাগুলো পিছিয়ে ৭ ফেব্রুয়ারি নেয় শিক্ষা মন্ত্রণালয়। এদিকে হরতালে রোব ও মঙ্গলবারের পরীক্ষা হবে কি না- তার সিদ্ধান্ত জানা যাবে বিকেলে। রোববার (০৮ ফেব্রুয়ার) থেকে ফের টানা ৭২ ঘণ্টা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

রোববার সকালে আট সাধারণ বোর্ডে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র; মাদ্রাসা বোর্ডে আরবি প্রথম পত্র এবং কারিগরি বোর্ডে গণিত-২ (১৯২৩) ও গণিত-২ (৮১২৩) বিষয়ের পরীক্ষা রয়েছে।

আর মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আট সাধারণ বোর্ডে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র; মাদ্রাসা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-২ (সৃজনশীল) ও সামাজিক বিজ্ঞান-২ (৮১২৪, সৃজনশীল/সাধারণ) বিষয়ের পরীক্ষা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, রোববারের পরীক্ষার বিষয়ে শনিবার বিকালে সিদ্ধান্ত জানানো হবে।

গত ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও ১ ফেব্রুয়ারি থেকে বিএনপি জোটের টানা হরতালে দু’দিনের পরীক্ষা পিছিয়ে নেওয়া হয়। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শনিবার চট্টগ্রামের সরকারি কলেজিয়েট স্কুল কেন্দ্রে পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ