,

৩১ জানুয়ারি ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী

news-image

V Sনিজস্ব প্রতিবেদক : আগামি ৩১ জানুয়ারি শনিবার ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের উদ্যোগে বৃত্তি প্রদান, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ওইদিন বিকেল তিনটায় সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে অনুষ্ঠিতব্য সভায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়াসহ চিত্রাংকন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় উত্তীর্ণদের পুরস্কার দেওয়া হবে।  

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এতে প্রধান অতিথি থাকবেন।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. হানিফ-এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মাধ্যমিক  ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন।

ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সভাপতি এসআরএম ওসমান গণি সজীব ও সাধারণ সম্পাদক আলেয়া জাহান তৃপ্তি অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।

 

আপলোড : মাসুক হৃদয়, বাংলাদেশ সময় : ২১ : ১০ ঘন্টা, জানুয়ারি ২৬, ২০১৫।  

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির