,

বেতার কর্মকর্তাদের পরিবেশনায় ‘অন্তরালে আমরা’

56719_e5বিনোদন প্রতিবেদক :বাংলাদেশ বেতারের ৭৫ বছর পূর্তিতে হীরকজয়ন্তীর অনুষ্ঠানমালার অংশ হিসেবে সম্প্রতি বেতার কর্মকর্তাদের পরিবেশনায় ‘অন্তরালে আমরা’ শিরোনামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত কণ্ঠে কোরাস, আধুনিক গান, 

রম্যকথন, পল্লীগীতি, শাহ আবদুল করিমের গান, কবিতা আবৃত্তি, ছায়াছবির গান এবং ফ্যাশন শো পরিবেশিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রওনক জাহান ও ইফতেখার হোসেন। পরিকল্পনা ও নির্মাণ সহযোগিতায় ছিলেন তানিয়া খান, মো. মোস্তাফিজুর রহমান, মো. মনির হোসেন, জান্নাতুল ফেরদৌস, উম্মে ফারহানা হোসেন শিমু, আহাদ মো. সাঈদ হায়দার, শুভময় চন্দ ও নুসরাত জাবীন। অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করেছেন রুবাইয়াৎ শামীম চৌধুরী। অনুষ্ঠানের সূচনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির