,

বিশ্বসাহিত্য কেন্দ্রের ওয়েবসাইট চালু

Bishwo-Shahitto_thereport24বিনোদন প্রতিবেদক :ব্র্যাক ব্যাংক লিমিটেডের সহযোগিতায় ওয়েবসাইট (www.bskbd.org) চালু করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত এ ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ রবিবার আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরীফ মো. মাসুদ, ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি জীশান কিংশুক হক এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ওয়েবসাইটে বিশ্বসাহিত্য কেন্দ্রের সকল কার্যক্রমের তথ্য ও ইতিহাস ছবিসহ উপস্থাপন করা হয়েছে। এর ফলে দেশ-বিদেশের পাঠকরা কেন্দ্রের কার্যক্রমের হালনাগাদ তথ্য জানতে পারবেন।

দেশের এবং প্রবাসের পাঠক ও শুভাকাঙ্ক্ষীরা যাতে বিশ্বসাহিত্য কেন্দ্রের উন্নয়নে আর্থিক সহযোগিতা প্রদান করতে পারেন সে জন্য ওয়েবসাইটে একটি এ্যাকাউন্ট নম্বর উল্লেখ করা আছে। এ্যাকাউন্টের নাম : বিশ্বসাহিত্য কেন্দ্র, নম্বর : ১৫২০২০২৪৪৬১৬৭০০১ (ব্র্যাক ব্যাংক লিমিটেড)।

ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষে ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, আলোকিত মানুষ তৈরির প্রয়াসে দীর্ঘদিন ধরে কাজ করছে বিশ্বসাহিত্য কেন্দ্র। এ ওয়েবসাইটের ফলে দেশের ও বিদেশের পাঠকরা বিশ্বসাহিত্য কেন্দ্রের চলমান কার্যক্রম সম্পর্কে জানতে পারবে। পাঠকরা সবসময় কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে।

তিনি আরও বলেন, কেন্দ্রের উন্নয়নে বিশ্বের যেকোনো দেশ থেকে ব্র্যাক ব্যাংকের এ্যাকাউন্টের মাধ্যমে পাঠকরা টাকা পাঠাতে পারবেন। এর ফলে কেন্দ্রের কার্যক্রমের পরিধি ও ব্যাপ্তি আর সম্প্রসারিত এবং বেগবান হবে।

ওয়েবসাইটটি তৈরি করেছে ব্র্যাক ব্যাংকের আইটি অঙ্গপ্রতিষ্ঠান ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেড।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির