,

ফেসবুক যেভাবে আপনাকে দেখতে পায়

88977_facebook-face--655x360আন্তর্জাতিক ডেস্ক :ফেসবুক কীভাবে আপনাকে চিনতে পারে, তা নিয়ে শিল্পীর আঁকা গ্রাফিক্স চিত্র দেখলে চমকে উঠবেন। মানুষের মুখকে অনেকটা অ্যালিয়ানদের মতো দেখে চিনে রাখে ফেসবুক।

ক্যালিফোর্নিয়ার এক শিল্পী এই চিত্রগুলো প্রকাশ করেছেন। মেইল অনলাইন সূত্রে খবর, ইলেক্ট্রনিক যুগে এভাবেই ইউজারদের ‘আইডেন্টিটি’ খতিয়ে দেখে ফেসবুক। শিল্পীর দাবি, ‘ফেস ডিটেকশন’-এর জন্য প্রথমেই ফেসবুকের বিপুল ডেটাবেসের মধ্যে থেকে কয়েকটি সাধারণ প্যাটার্ন খুঁজে নেয় সোশ্যাল সাইটটি। পরে তার সঙ্গে যোগ করা হয় ব্যক্তিবিশেষের খুঁটিনাটি। থ্রিডি গ্রাফিক্সের দৌলতে নিজের তথ্যভাণ্ডারে ইউজারদের মুখের স্থিরচিত্র জমিয়ে রাখা হয়। এই কাজে ব্যবহার করা হয় লগারিদ্যামের জটিল গাণিতিক হিসেব। ফেসবুকের সেই ডেটাবেসের মধ্যে থেকেই কয়েকটি সংগ্রহ করে প্রকাশ্যে এনেছেন শিল্পী স্টারলিং ক্রিসপিন। শিল্পী বলেন, ‘জেনেটিক লগারিদ্যম ও ইভলভিং থ্রি ডি শেপস’-এর সাহায্যে এমন একটি সিস্টেম বানিয়েছি যার ফলে একজন ইউজারকে কীভাবে চিনে নেয় ফেসবুক তা জানতে পারবেন।

আগামীদিনে আরো উন্নত প্রযুক্তির মাধ্যমে মানুষের মুখকে আরো নিখুঁতভাবে চিহ্নিত করে রাখবে ফেসবুক, আশাপ্রকাশ করেছেন স্টারলিং। পাশাপাশি তিনি বলেছেন, কয়েকটি মুখ দেখে তিনি নিজেও ভয় পেয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর