,

আইপ্যাডের মোকাবিলায় এনআই

87345_nokiaআন্তর্জাতিক ডেস্ক :মাইক্রোসফটের আদেশ, তাই স্মার্টফোন আর বানাতে পারবে না নোকিয়া। তবে হাল ছাড়তে রাজি নয় নোকিয়া কর্তৃপক্ষ। স্মার্টফোন ছেড়ে ট্যাবলেটের দুনিয়ায় আধিপত্য বিস্তারের চেষ্টায় পা বাড়াল তারা। অ্যাপেলের আইপ্যাড মিনির সঙ্গে পাল্লা দিতে বাজারে আসছে নোকিয়ার ট্যাবলেট এন ওয়ান।

 

তাইওয়ানের কোম্পানি ফক্সকম-এর এন১-এর ম্যানুফ্যাকটার, ডিস্ট্রিবিউসন ও সেল- লাইসেন্স রয়েছে।

 

অ্যালুমিনিয়ামের তৈরি এই ট্যাবলেটে থাকছে অ্যানড্রয়েডের ললিপপ অপেরেটিং সফটওয়ার। ২০১৫ সালের প্রথমদিকেই চীনের বাজারে মিলবে এই ট্যাবলেট। ট্যাক্স ছাড়া এই ট্যাবলেটের দাম পড়বে প্রায় সাড়ে ১৫ হাজার টাকা।

 

মোবাইল ফোনের সঙ্গে একসময় সমার্থক ছিল এই ফিনিশ কোম্পানির নাম। কিন্তু প্রথমে অ্যাপেল ও পড়ে স্যামসং-এর কল্যাণে স্মার্টফোন মোবাইল দুনিয়া কবজা করার পর আস্তে আসতে প্রতিযোগীতায় পিছিয়ে পড়ে নোকিয়া। অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে ফোন ও ডিভাইসের ব্যবসা ৭ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময় মাইক্রোসফটকে বেচে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

 

গত সপ্তাহে মাইক্রোসফট লুমিয়া সিরিজের স্মার্টফোন থেকে নোকিয়ার নাম ছেঁটে ফেলেছে। বিল গেটসের কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ থাকার কারণে ২০১৬ সালের আগে নোকিয়া আর কোনও স্মার্টফোন তৈরি করতেও পারবে না। 

 

যদিও নোকিয়ার তরফ থেকে জানানো হয়েছে আবার তারা স্মার্টফোন তৈরি করতে উদ্যোগী হবে।

 

তবে যতদিন তা নয় হচ্ছে, নয়া ট্যাবলেটের সাহায্যে নোকিয়া হৃতগৌরব ফেরাতে পারে কিনা সেটাই এখন প্রশ্ন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর