,

প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ জাহাজ

file (2)আন্তর্জাতিক ডেস্ক :চার হাজার ৯০৫ জন যাত্রী নিয়ে সাগরে ভাসতে পারার ক্ষমতাসম্পন্ন জাহাজ রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের কোয়ান্টাম অব দ্য সিজ। এটি তৈরি করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির সুচারু বিন্যাস ঘটিয়ে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম এ জাহাজের দৈর্ঘ্য এক হাজার ১৪১ ফুট। আর ৩০০ ফুট উঁচু এই জাহাজে রয়েছে বায়োনিক বার আর রোবটিক বারটেন্ডার। রয়েছে ১৮টি ডেক আর ১৮টি রেস্তোরাঁ।

food

বিশাল এই জাহাজের বাইরের দিকটা যতটা না অসাধারন, তার চেয়ে বেশি আকর্ষণীয় হলো এর ভেতরের অংশ। বারে রোবটিক বারটেন্ডার এসে যাত্রীর সামনে পরিবেশন করে ককটেল।

Bar

এটা হলো এক আন্তর্জাতিকমানের এন্টারটেইনমেন্ট সিস্টেম। রয়েছে ভার্চুয়াল বারান্দার জানালাবিহীন কক্ষ। অথচ পরিষ্কার দেখা যায় চারদিকের সব মনোরম দৃশ্য।

Quantam

সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি কোয়ান্টামের ধারণক্ষমতা এক লাখ ৬৭ হাজার ৮০০ টন। ১৮টি ডেক, দুই হাজার ৯০টি স্টেটরুম, ১৬টি গ্লাস এলিভেটর, চার হাজার ৯০৫ জন যাত্রী আর ক্রর সংখ্যা দেড় হাজার। ডেকগুলোতে রয়েছে বার, রেস্টুরেন্ট, দোকান, শপিংমলসহ নানা প্রয়োজনীয় ব্যবস্থা। পিন থেকে বিয়ার পর্যন্ত একজন মানুষের জন্য প্রয়োজনীয় সবকিছুই মিলবে স্টোরগুলোতে।

store

একজন মানুষের সর্বাধুনিক বিলাসবহুল জীবনযাত্রায় প্রয়োজনীয় সবকিছুই জোগান দেবে কোয়ান্টাম। বই, লাইব্রেরি, সুইমিংপুল, ইনডোর গেমের জন্য প্রয়োজনীয় স্পেস সবকিছুই আছে এতে। সানবাথ থেকে হটটাব_ কোনো কিছুরই অকুলান নেই।

game

কোয়ান্টামে খাবার দেয়া হবে বিনামূল্যে যা অন্য কোনো সমুদ্রযাত্রায় পাওয়া যায়না। যেকোন সময়ে খেতে ইচ্ছে করতেই পারে আর তাই খাবারের জন্য রেস্টুরেন্ট সারারাত খোলা থাকে।

এ জাতীয় আরও খবর

২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল

কোকোর জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ২৭

বিমানবন্দরে আগুন, তদন্তে বারবার অব্যবস্থাপনার চিত্র

মির্জা আব্বাস কবে ফিরবেন সংসদে, চট্টগ্রাম-৪ আসনে কী হবে

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি

হাসিনা ও হা‌দির হত্যাকারীদের প্রত্যার্পনের অনুরোধ করেছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌ন

প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশকে বিচার করতে নারাজ হেড

৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি

রিয়াদে সোফা কারখানায় আগুন, নিহত ১৬ বাংলাদেশি