,

আয়ান কোরেশি : বিশ্বের কনিষ্ঠতম কম্পিউটার বিশেষজ্ঞ

86313_ayan_qureshi_microsoft_certified_professional_640x360_ayanqureshi_nocreditআন্তর্জাতিক ডেস্ক :বিশ্বের কনিষ্ঠতম কম্পিউটার বিশেষজ্ঞ হওয়ার গৌরব অর্জন করেছে ইংল্যান্ডের কভেন্ট্রি শহরের আয়ান কোরেশি।

মাত্র পাঁচ বছর বয়সে রীতিমত পরীক্ষা দিয়ে ‘মাইক্রোসফট সার্টিফায়েড প্রফেশন্যাল’ হিসেবে স্বীকৃতি পেয়েছে সে।

আয়ানের বয়স এখন ছয়। এই বয়সেই আয়ান তার বাসায় কাজ করছে নিজস্ব কম্পিউটার ল্যাবে। তার লক্ষ্য বড় হয়ে ব্রিটেনে একটি টেক-হাব গড়ে তোলা।

আয়ানের বাবা অসীম কোরেশি আইটি কনসালট্যান্ট। কম্পিউটারে ছেলের এই আগ্রহের শুরু তার হাত ধরেই। তিন বছর থেকেই তিনি ছেলেকে কম্পিউটার নিয়ে খেলতে দিয়েছেন। ওই বয়সেই আয়ান কোরেশি জেনেছে হার্ডড্রাইভ কী আর কোনটা মাদারবোর্ড।

‘আমি দেখেছি যেটাই ওকে বলি সেটা ও মনে রাখে। তখন আমি আগ্রহ নিয়ে ওকে আরো ভালো করে শেখাতে শুরু করলাম।’

আয়ান যখন মাইক্রোসফটের পরীক্ষায় অংশ নিতে যায়, তখন সেখানে পরীক্ষা নিতে আসা পরিদর্শকরা বিস্মিত হন। পরীক্ষায় অংশ নেয়ার মতো বয়স আয়ানের হয়নি, সেটাই ছিল তাদের অভিমত।

 

কিন্তু তাদের ভুল প্রমাণ করে আয়ান।

 

আয়ান বিবিসিকে জানিয়েছে, পরীক্ষাটা কঠিন ছিল, কিন্তু সে বেশ উপভোগ করেছে এই চ্যালেঞ্জ।

 

আয়ানের বাবা অসীম কোরেশি জানান, যে ভাষায় এই পরীক্ষাটা নেয়া হয়, তা পাঁচ বছর বয়সী একটা ছেলের কাছে ব্যাখ্যা করাটা ছিল সবচেয়ে কঠিন। কিন্তু আয়ান বেশ ভালোভাবেই তা উৎরে গেছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর