,

এবার দুর্যোগপূর্ণ এলাকায় ত্রাণ দেয়ার কাজ করবে তেলাপোকা

file (2)ডেস্ক রির্পোট :তেলাপোকা কে সাইবর্গে রূপান্তরিত করছে নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির গবেষকরা। দুর্যোগপূর্ণ এলাকায় ত্রাণ দেয়া ও উদ্ধার কাজে সহায়তা করবে সাইবর্গ।
খুব অল্প জায়গায় সহজেই জায়গা করে নিতে পারবে সাইবর্গ তেলাপোকা যেখানে রোবট তা পারেনা। ছোট মাইক্রোফোনের সাহায্যে শব্দ রিসিভ করে কাজ করবে এই প্রযুক্তি।
বায়োবোট নামের এই সাইবর্গ তেলাপোকার পিঠে ছোট ইলেকট্রনিক ব্যাগপ্যাক সজ্জিত থাকবে। যা কিনা তেলাপোকার মুভমেন্ট নিয়ন্ত্রণ করবে। একটি মাল্টি-ডিরেকশনাল মাইক্রোফোন উচ্চ মানের শব্দ গ্রহন করবে। এবং তারবিহীন ট্রান্সমিটারের সাহায্যে প্রথম রেসপন্ডারের কাছে পাঠাবে। মাল্টিপল মাইক্রোফোন শব্দ শুনে লোকেশন খুঁজে বের করবে। এবং বায়োবোটকে শব্দের উৎসের দিকে নিয়ে যাবে।
বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ডা আল্পার বজকার্টের মতে, “ধসে পড়া ভবনে জীবিতদের খুঁজতে শব্দ হল সবচেয়ে ভালো পন্থা”।
সাইবর্গ তেলাপোকার এই ধারণাটি একদম নতুন নয়। গত বছর একটি প্রতিষ্ঠান শিশুদের লার্নিং টয় হিসাবে রোবো-রোচ কিট বিক্রি করে।
হাই রেজ্যুলেশন মাইক্রোফোন যুক্ত বায়োবোট ব্যাবহারের মুল উদ্দেশ্য হল- শব্দের বিষয়কে পৃথক করা।
উদাহরণস্বরূপ বলা যায় সাহায্যের জন্য মানুষের চিৎকারের শব্দ গ্রহন করবে কিন্তু লিক পাইপের শব্দ গ্রহন করবেনা।
পরিশেষে বলা যায়, বিষয়ভিত্তিক শব্দ চিহ্নিত করতে পারলে মাইক্রোফোন অ্যারের সাহায্যে বায়োবোট সজ্জিত করা যাবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ