,

নাসার বিমানঘাঁটিতে গুগল!

news-image

d3fecdb1fd131a6037d2c961858cb738-Untitled-24সার্চ ইঞ্জিন গুগল এবার যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) মালিকানাধীন বিমানঘাঁটি ইজারা নিয়েছে। বর্তমানে নাসা কর্তৃপক্ষ এ বিমানঘাঁটিটি ব্যবহার করছে না। এ স্থানে গুগল মহাকাশ-সংক্রান্ত গবেষণার পাশাপাশি রোবটবিজ্ঞানের গবেষণা করবে বলে জানা গেছে। ‘মোফফিট ফেডারেল এয়ারফিল্ড’ নামের এ বিমানঘাঁটি ৬০ বছরের জন্য ইজারা নিয়েছে গুগল। আর বিনিময়ে গুগল নাসাকে দিচ্ছে ১১৬ কোটি ডলার।
ঠিক এ জায়গাতে গুগল কী কী করবে, সে বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও নাসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই স্থানে গুগল মহাকাশবিষয়ক গবেষণা, উন্নয়ন, উড্ডয়ন, রোবটপ্রযুক্তি নিয়ে গবেষণা করবে। নাসার প্রশাসক চার্লস বোল্ডেন জানান, মহাকাশে নিজেদের অবস্থান প্রসারের ব্যাপারে কাজ করে যাচ্ছে নাসা। সেখানে প্রযুক্তিগত নানা ধরনের গবেষণা আর পরীক্ষার জন্য গুগল এখান থেকে কাজ করবে। চুক্তি অনুযায়ী এ বিমানঘাঁটির বিশাল হ্যাঙ্গারটিও ব্যবহার করবে গুগল। ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত এ হ্যাঙ্গারে একসময় নাসার বিভিন্ন বিমান রাখা হতো।
গুগলের রিয়েল এস্টেট এবং ওয়ার্কপ্লেস সার্ভিস বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডেভিড রেডক্লিফ বলেন, ‘যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি দারুণ নিদর্শনের মধ্যে এ বিমানঘাঁটির হ্যাঙ্গারটি অন্যতম। আমরা আশা করছি, আমাদের নানা ধরনের গবেষণায় এটির সর্বোচ্চ ব্যবহার করতে পারর।’ নাসার সঙ্গে গুগলের যৌথভাবে এ কাজের প্রশংসা করেছেন তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, এর ফলে দুই শীর্ষ সংস্থার কাছে দারুণ কিছু পাবে সাধারণ ব্যবহারকারীরা। —বিবিসি

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ