,

প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য বিশ্বব্যাংকের ফেলোশিপ

3ea2170909036c2b61efe6ba445beb3b-fellowshipsআন্তর্জাতিক ডেস্ক :উন্নয়নশীল দেশের তরুণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর উদ্যোক্তাদের ফেলোশিপ দেবে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের কর্মসূচি এন্টারপ্রিনিউরাল ট্যালেন্টস হাউস ফর অপরচুনিটি অ্যান্ড সাপোর্ট (ইথোস)-এর আওতায় তিন সপ্তাহের এই ফেলোশিপের জন্য আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

ইথোস হলো বিশ্বব্যাংক, এনআইপিএ, নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটি এবং কোরিয়ার একটি যৌথ কর্মসূচি। এই কর্মসূচির মূল উদ্দেশ্য—উন্নয়নশীল দেশগুলোর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রযুক্তিনির্ভর উদ্যোক্তাদের পরস্পরের মধ্যে এবং পেশাজীবী ও বিনিয়োগকারীদের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করতে সহায়তা করা। এর পাশাপাশি নিজ নিজ দক্ষতার উন্নয়নের জন্য বিশেষজ্ঞদের মাধ্যমে প্রশিক্ষণ, জ্ঞানবিনিময়ের ব্যবস্থাও করা হয়ে থাকে।

‘বিশেষজ্ঞ প্রশিক্ষণের মাধ্যমে তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা উন্নয়ন’ নামের এই ফেলোশিপের জন্য তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা, চাকরিজীবী কিংবা তথ্যপ্রযুক্তি কর্মীরাও আবেদন করতে পারবেন। নির্বাচিত ব্যক্তিদের ২০১৫ সালের ১৮ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি তিন সপ্তাহের জন্য কোরিয়ার সংদো ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতে হবে।

আগ্রহীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়- (http://www.worldbank-ethos.org/)

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর