,

মহাকাশে ৭০০ ইন্টারনেট স্যাটেলাইট!

9afb425f14476514c24c7e09c24dd9fa-sateliteআন্তর্জাতিক ডেস্ক :সহজে ইন্টারনেট সুবিধা দিতে মহাকাশে ৭০০ কৃত্রিম উপগ্রহ পাঠানোর পরিকল্পনা করেছেন প্রযুক্তি উদ্যোক্তা এলন মাস্ক। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাশ্রয়ী ও ছোট আকারের কৃত্রিম উপ্রগহ তৈরিতে কাজ করছেন টেসলা মোটরসের প্রতিষ্ঠান ও প্রধান নির্বাহী এলন মাস্ক এবং গুগলের সাবেক নির্বাহী গ্রেগ ওয়াইলার। তাঁদের লক্ষ্য, মহাকাশ থেকে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সুবিধা দেওয়া।এ বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ২৫০ পাউন্ডেরও কম ওজনের ৭০০টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাতে চান তাঁরা।মাস্ককে মূলত প্রযুক্তি উদ্যোক্তা হিসেবেই চেনেন সবাই। তিনি গাড়ি নির্মাতা টেসলা মোটরসের প্রধান নির্বাহী। এ ছাড়া সোলার সিটি নামের একটি সৌরশক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান। স্পেসএক্স নামের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানেরও প্রধান নির্বাহী তিনি।ওয়াইলার ও মাস্ক তাঁদের পরিকল্পনা বাস্তবায়নে অনেকদূর এগিয়েছেন বলেও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে। কম খরচে কৃত্রিম উপগ্রহ তৈরিতে তাঁরা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও কলোরাডোয় কারখানা তৈরির কথাবার্তা শুরু করেছেন। তাঁদের এই প্রকল্পে ১০০ কোটি মার্কিন ডলার ব্যয় হতে পারে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর