বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবার নতুন আইফোন!

7b320010e05edf5e74e030a925c50e3a-appleআন্তর্জাতিক ডেস্ক :আইফোন ৬ ও আইফোন ৬ প্লাস নামের নতুন দুটি মডেলের আইফোন বাজারে ছাড়ার দুই মাস পার না হতেই আবার পরবর্তী আইফোনের খবর ছড়িয়ে পড়েছে প্রযুক্তি বিশ্বে। কিন্তু কী থাকছে তাতে? প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, অ্যাপলের পরবর্তী এই আইফোনে থাকবে চশমা ছাড়াই থ্রিডি উপভোগ করার সুযোগ। এক প্রতিবেদনে ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার জানিয়েছে, অ্যাপলের থ্রিডি ডিসপ্লেনির্ভর পরবর্তী আইফোনের তথ্য প্রকাশ করেছে ইকনমিক ডেইলি নিউজ। অ্যাপলের পণ্য সম্পর্কে বরাবরই সঠিক তথ্য প্রকাশ করেছে এই ওয়েবসাইটটি। ইকনমিক ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরে নতুন আইফোন বাজারে আনতে অ্যাপল থ্রিডি ডিসপ্লের পাশাপাশি হার্ডওয়্যার ও সফটওয়্যার ইকোসিস্টেম তৈরিতে কাজ শুরু করেছে। থ্রিডির জগতে এবারই প্রথম পা দিতে যাচ্ছে অ্যাপল। 

আরও পড়ুন: নতুন আইফোনের ছয় তথ্য

এদিকে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেক আগে থেকেই অ্যাপল থ্রিডি নিয়ে কাজ করছে। চশমা ছাড়া থ্রিডি ডিসপ্লের জন্য পেটেন্ট আবেদনও করেছে। 

ইপার রিয়েলিটি নামের বিশেষ একটি থ্রিডি প্রযুক্তির জন্য আবেদন করেছে অ্যাপল। এই প্রযুক্তিতে আইফোনের ডিসপ্লে ব্যবহারকারীর নড়াচড়া শনাক্ত করতে পারবে। ব্যবহারকারী তার মাথা সরিয়ে নিলে আইফোনের হোম স্ক্রিন বদলে যাবে। এ ছাড়াও প্রাইমসেন্স নামে থ্রিডি প্রযুক্তি নির্মাতা একটি প্রতিষ্ঠানকে গত বছরেই কিনে নিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা