,

‘এ অর্জন আমার একার নয়, ব্র্যাকের এক লাখ ১০ হাজার কর্মীর’

news-image

47110_abedব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ স্পেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব সিভিল মেরিট’-এ ভূষিত হয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লুইস তেজাদা চাকোন স্যার ফজলে হাসান আবেদের কাছে সম্মাননার মেডেল ও সনদ তুলে দেন।

সম্মাননা গ্রহণ করে ফজলে হাসান আবেদ বলেন, এ অর্জন আমার একার নয়, ব্র্যাকের এক লাখ ১০ হাজার কর্মী এর অংশীদার।

বেসরকারি খাতে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে স্পেন তার দেশের কিংবা বিদেশি নাগরিকদের জন্য ‘অর্ডার অব সিভিল মেরিট’ নামের এ সম্মাননা দিয়ে থাকে। অনুষ্ঠানে স্পেনের রাষ্ট্রদূত লুইস তেজাদা চাকোন বলেন, আমি মনে করি, ব্র্যাক যা অর্জন করেছে, বাংলাদেশ তো বটেই, এমনকি পৃথিবীর কম ব্যক্তিত্বই তা অর্জন করতে পেরেছে। বাংলাদেশ তাঁর মেধা, কঠোর পরিশ্রম, উদারতা ও প্রজ্ঞা ভাগাভাগি করে। আমরা তাঁকে বাংলাদেশের সেরা প্রতীক মনে করি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা