,

কোনালের বাজিমাত

konal2806b-300x263বিনোদন প্রতিবেদক :২০০৯ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে নিয়মিত চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে আসছেন কোনাল। এই সময়ে নতুনদের পাশাপাশি গুণী সংগীত পরিচালকদের সঙ্গেও তাঁর কাজ করা হয়েছে। তবে চলচ্চিত্রে আলাউদ্দীন আলীর সুরে গান গাইতে না পারার একটা কষ্ট ছিল তাঁর মনে। সেই কষ্ট দূর হয়েছে। অবশেষে আলাউদ্দীন আলীর সুরে চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন কোনাল। বলা যায়, বাজিমাতই করেছেন তিনি। একটি নয়, তিন দিনের ব্যবধানে আলাউদ্দীন আলীর সুরে একই ছবির দুটি গানে কণ্ঠ দেন কোনাল। ছবির নাম মিয়া বিবি রাজি।
গত শুক্রবার সন্ধ্যায় শ্র“তি রেকর্ডিং স্টুডিওতে প্রথম গান এবং সোমবার দ্বিতীয় গানটির রেকর্ডিংয়ে অংশ নেন কোনাল। গান দুটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার ও শহীদুল্লাহ ফরায়েজী।
কোনাল বলেন, ‘শীত শুরুর ছোঁয়া অনুভব করছি। বরাবরের মতো অনেক ভালো লাগছে। আরও বেশি ভালো লাগছে আলাউদ্দীন আলীর মতো সুরকারের সুরে চলচ্চিত্রের গানে কণ্ঠ দিতে পেরে। তাঁর মতো গুণী সংগীতজ্ঞের সামনে কথা বলতেই ভয়ে লাগে। গানও করেছি ভয়ে ভয়ে। যতটা ভয় ছিল, গান শেষে তার চেয়ে বেশি প্রশংসা আর দোয়া পেয়েছি। আমি অনুপ্রাণিত বোধ করছি।’
আলাউদ্দীন আলীও কোনালের গায়কিতে মুগ্ধ। তিনি বলেন, ‘সেরাকণ্ঠে চ্যাম্পিয়ন হয়ে কোনাল তার যোগ্যতার প্রমাণ রেখেছে। তখন আমি বিচারক হিসেবে তার গান শুনেছি। মিশ্র একটি অ্যালবামে তাকে দিয়ে একটি গান করিয়েছিলাম। কেন যেন চলচ্চিত্রে তাকে দিয়ে গান করানো হয়নি। নতুন ছবিটির প্রথম গান নিয়ে ভাবার সময় সুরেলা কণ্ঠের খুব প্রয়োজনীয়তা অনুভব করছিলাম। তখনই মনে হলো, কোনালকে দিয়ে গানটি করানো যেতে পারে। তার গায়কি আমাকে মুগ্ধ করেছে। আর তাই একই ছবির দুটি গান তাকে দিয়ে গাইয়েছি।

এ জাতীয় আরও খবর

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে

জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি