,

ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৭

Dhaka uni logoঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘গ ইউনিটের’ ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সাত পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁদের মোবাইলে খুদেবার্তায় প্রশ্নের উত্তর পাওয়া গেছে।

আজ শুক্রবার রাজধানীর ছয়টি কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়।

আটক করা শিক্ষার্থীরা হলেন শেখ বোরহানউদ্দিন কলেজ কেন্দ্র থেকে সানজানা বিনতে বশির, বদরুন্নেসা কলেজ কেন্দ্র থেকে ফয়সাল কবির, আজিমপুর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ থেকে আহাদুর রহমান, ধানমন্ডির আইডিয়াল কলেজ থেকে আরিফুল ইসলাম, টিচার্স ট্রেনিং কলেজ থেকে নুরুল আফসার, আজিমপুর গার্হস্থ্য কলেজ থেকে মেহেদী হাসান ও এরশাদ হক।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, পরীক্ষা চলাকালে ওই সাত পরীক্ষার্থীর মোবাইলে বাইরে থেকে খুদেবার্তার মাধ্যমে পাঠানো প্রশ্নের উত্তর পাওয়া গেছে। এসব পরীক্ষার্থীকে আটক করে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এসব শিক্ষার্থীর মোবাইল ফোন, অতিরিক্ত সিম কার্ড, প্রবেশপত্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড জব্দ করা হয়।

আটক হওয়া শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁরা ইউসিসি, ইউনিএইড (কিরণ-কবির-সুমন) ও প্যারাগন কোচিং সেন্টারের শিক্ষকদের সহায়তায় এই জালিয়াতি করতে চেয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ