,

টি-শার্টে মানানসই হতে কিছু পরামর্শ

t-shirtsঅনেকের কাছেই সবচেয়ে প্রিয় পোশাক টি-শার্ট। বিগত কয়েক বছরে এই টি-শার্টের আদি চেহারার বেশ বিবর্তন ঘটেছে। মূলত টি-শার্ট প্রথম তৈরি হয় আন্ডারগার্মেন্ট হিসেবে শার্টের নিচে পরার জন্য। ঘাম থেকে কাপড় বাঁচাতে এবং অ্যালার্জি হতে পারে এমন কাপড় যেন ত্বকে সমস্যা না করে তারই সমাধান ছিল টি-শার্ট বানানোর কারণ।
ক্রমেই এই টি-শার্ট মূল কাপড়ের চেহারা পেয়েছে। এর আরামদায়ক বৈশিষ্ট্য, জনপ্রিয়তা এবং চাহিদা আজকের টি-শার্টের চেহারা দিয়েছে। ষাটের দশকে টি-শার্ট ক্রেজ হয়ে দাঁড়ায়। গতানুগতিকভাবে টি-শার্ট তৈরি হয় আরামদায়ক উচ্চমানসম্পন্ন কটন দিয়ে। তবে যেহেতু এই কটন তার রং এবং আকার ধরে রাখতে পারে না, তাই বর্তমানে টি-শার্টকে কটন-মিশ্রিত কাপড় দিয়ে বানানো হচ্ছে।
পিমা এবং ইজিপশিয়ান কটনকে সবচেয়ে ভালো মানের ধরা হয়। কম্বেড কটন আরেক ধরনের সুতো যা ভালো মানের টি-শার্ট দিয়েছে। এ ছাড়া স্প্যানডেক্স, লিকরা এবং অন্যান্য উদ্ভাবীত দারুণ সব সুতোর মিশ্রণে উন্নত কটন তৈরি করা হয়েছে। এসব কাপড়ে বানানো টি-শার্ট তার আকার ধরে রাখতে পারে এবং রং নষ্ট হয় না। তবে পলেস্টরকেও অনেকে টি-শার্টের কাপড় হিসেবে পছন্দ করেন।
তাই টি-শার্ট কিনলেই চলবে না। আপনার জন্য তা মানাসই হতে হবে। এখানে জেনে নিন টি-শার্টের কোন বিষয়গুলো বিবেচনায় রেখে কিনতে হয়।
১. প্যান্টের বেল্ট এবং উরুসন্ধির মাঝামাঝি পর্যন্ত লম্বা হবে টি-শার্ট। তবে মেয়েদের জন্য নিতম্বের ঠিক ওপর পর্যন্ত হবে লম্বার মাপটি।
২. বিভিন্ন লোগো এবং কারুকাজের টি-শার্ট বেশ সুন্দর দেখায়। এসব ডিজাইন এবং ছবি ব্যাপক সুন্দর চেহারা দেয় টি-শার্টের।
৩. সাধারণ জিন্স এবং শর্ট প্যান্টের সঙ্গে টি-শার্ট পরা হয়। এ ছাড়া খাকি এবং ক্যাজুয়াল স্ল্যাকের সঙ্গেও মানানসই।
৪. গলার ডিজাইনের ক্ষেত্রে সব ধরনই চলনসই। তবে ভি-নেক সেক্সি এবং স্পোর্ট লুক দেয়।
৫. ক্যাজুয়াল লুকের জন্য স্পোর্ট কোট এবং ব্লেজারের নিচেও টি-শার্ট স্মার্ট দেখায়। মেয়েরা কার্ডিগানের নিচে পরতে পারেন।
৬. টি-শার্টের নিচে সেলাই দেওয়া থাকতেও পারে আবার নাও থাকতে পারে।
৭. স্পোর্ট কোটের নিচে লম্বা হাতার টি-শার্ট বেশ স্টাইলিশ। শীতের জন্য দারুণ ফ্যাশন।
৮. শার্টের ওপরে কখনো টি-শার্ট পরতে নেই।
৯. সব সময় পরিষ্কার টি-শার্ট পরা উচিত। এতে ছেঁড়া বা ফুটো থাকলে পরা উচিত নয়।
১০. দুই-তিন দিন পর পর টি-শার্ট ধুতে হবে। এতে পোশাকটি পরিষ্কার হয় ও যত্নে থাকে। সূত্র :কালের কন্ঠ

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ