,

রোজায় কি খাবেন কখন খাবেন

Rujaপ্রথম রোজা আজ। ধর্মপ্রাণ মুসলমানগণের কাছে একটি কাঙ্খিত দিন। সকলে যাতে সুস্থভাবে রোজা রাখতে পারেন তার জন্য খাদ্য তালিকা, ওষুধ সেবন ও আহারের ক্ষেত্রে কিছু পরিবর্তন দরকার। যেমন: যারা দু’বেলা রুটি ও একবেলা ভাত খেতে অভ্যস্ত তারা কখন রুটি খাবেন এবং কখন ভাত খাবেন এটা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে পড়েন। মনে রাখতে হবে ভাত খাওয়ার পর অনেক ক্ষেত্রে অনেকে দুর্বল হয়ে পড়েন। বিশেষ করে ডায়াবেটিস রোগী এবং যাদের ব্লাড সুগার বর্ডার লাইন আছে। তাই পুষ্টিবিদদের মতে এসব ক্ষেত্রে সেহেরীতে রুটি, সবজি, আঁশ জাতীয় খাদ্য, চিকেন আহার করা হলে দীর্ঘক্ষণ সজীব থাকা যায়। আর রুটি যেন হয় লাল আটার। অনেকে ময়দার রুটি খেতে পছন্দ করেন। রমজানে লাল আটার রুটি অধিক শক্তিদায়ক। লাল আটা পাওয়া না গেলে যে কোন আটার রুটি খেতে পারেন। ব্লাড সুগারের ঝুঁকিপূর্ণ মুসল্লিগণ হালকা ইফতারের পর তারাবী পড়ে ভাত খেতে পারেন। এক্ষেত্রে রাতের খাবার হবে মেইন কোর্স। তবে যাদের ব্লাড সুগার স্বাভাবিক এবং ডায়াবেটিস নেই তারা রাতে অথবা সেহেরীর সময় ভাত খেতে পারেন। তবে সেহেরীর খাবারে যেন প্রচুর আঁশ জাতীয় খাদ্য, মাছ-মাংস, থাকে তা দেখতে হবে।
আর রোজায় দীর্ঘক্ষণ অভুক্ত থাকার কারণে অনেক ক্ষেত্রে পানিশূন্যতা দেখা দিতে পারে, তাই ইফতার ও সেহেরীর পূর্বে অন্তত ৫ থেকে ৭ গ্লাস পর্যন্ত পানি পান করতে হবে। তবে যাদের ডায়াবেটিস আছে তাদের ২/৩ গ্লাস পানি পানই যথেষ্ট। কারণ ডায়াবেটিস রোগীদের অধিক পানি পানে বেশি প্রশ্রাব হতে পারে। এতে শরীর থেকে সুগার কমে হাইপো গ্লাইসেমিয়া হতে পারে। তাই রোজাদারগণের খাবার নির্বাচন এবং আহারের সময় এবং কোন সময়ে কি আহার করবেন তা অবশ্যই বিবেচনা করতে হবে। আর যদি আরও বিস্তারিত জানতে হয় তবে যে কোন পুষ্টিবিদ অথবা চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। ডা. মোড়ল নজরুল ইসলাম (ইত্তেফাক)

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা