,

ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারানো বাংলাদেশের খেলোয়াড়দের ছবি প্রকাশ

11111১৯৯০ সালে ডেনমার্কে অনুষ্ঠিত একটি টুর্নামেন্টে ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারিয়েছিল। এবং সেরা এই দুই দলকে হারানো বাংলাদেশের খেলোয়াড়দের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ফেসবুক ব্যবহারকারী পোস্ট দিয়েছেন।

ছবিটির ক্যাপশনে লেখা হয়, ব্রাজিল ও আর্জেন্টিনার অনূর্ধ্ব ১২ দলকে হারিয়েছিল বাংলাদেশের অনূর্ধ্ব ১২ দল (বিকেএসপি)।

ব্রাজিলের সেই দলে ছিলেন তারকা খেলোয়াড় রোনালদিনহোও এবং ব্রাজিল হেরেছিল ৬-০ গোলে। অন্যদিকে আর্জেন্টিনা হেরেছিল ৩-১ গোলে।

কিন্তু বাংলাদেশের বিকেএসপির দলে যারা খেলেছিলেন তাদের বয়স ১৭ থেকে ১৮ ছিল, এমন অভিযোগও ক্যাপশনে করা হয়।

বিষয়টি কী গৌরবের নাকি লজ্জার, এমন শিরোনামে ছবিটি পোস্ট করেছেন ইপন শামসুল। তবে তথ্য ও ছবি সংগ্রহ করা এটাও লিখেছেন তিনি। তার স্ট্যাটাসটা তুলে ধরা হলো:

"এটা কি গৌরব নাকি লজ্জার"

এই সেই বাংলাদেশের দল, যার আছে একমাত্র বাঙালি দল হিসেবে ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারানোর কীর্তি !!!

১৯৯০ সাল। ডেনমার্কের Dana cup/Gothia cup যে কোন একটা হবে। অনুর্ধ্ব ১২ ফুটবলের আসরে বাংলাদেশ (BKSP) ৬-০ গোলে হারায় ব্রাজিলকে !! আর্জেন্টিনাকে হারায় ৩-১ গোলে !!

১৯৯০ তে বয়সভিত্তিক ফুটবলে ৬-০ তে হারা ব্রাজিলের ওই দলে ছিলেন রোনালদিনহো !!!

হায়, আজ আমরা মেসি নেইমারদের নিয়ে পড়ে আছি অথচ আমাদেরও ফুটবলের সোনালী অতীত ছিল…

* অনুর্ধ ১২ দলগুলির সাথে লড়েছিল বখতিয়ার বাহিনী । যাদের গড় বয়স ছিল ১৭-১৮ । (collected)

ছবিটি ফেসবুকে পোস্ট করার পর থেকেই অনেকে মন্তব্য করছেন এবং শেয়ার করছেন। কিন্তু ছবির ক্যাপশনের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও উইকিপিডিয়া ঘেঁটে এটা নিশ্চিত হওয়া গেছে যে, ১৯৯০ সালে বাংলাদেশের বিকেএসপি Dana cup এবং Gothia cup -এ খেলেছিল।

সুত্রঃ প্রিয়.কম

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা