শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া-আগরতলা রেলপথ নির্মান, মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের আগরতলা গমন

trainবার্তা কক্ষঃআখাউড়া আগরতলা রেলপথ নির্মাণ  সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে রেলপথ মন্ত্রণালয়ের সাত সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার বিকালে আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো: আমজাদ হোসেন। বিকাল চারটায় তারা আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন। এর আগে বেলা ২টায় আন্ত:নগর মহানগর প্রভাতী ট্রেনে ঢাকা থেকে দলটি আখাউড়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেন।
উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো: আমজাদ হোসেন বলেন, আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য তারা ত্রিপুরায় যাচ্ছে। সেখানে ভারতের রেলপথ ও সরকারের উচ্চ পর্যায়ের অন্যান্য কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। দুই দিনের সফর শেষে বুধবার তারা দেশে ফিরে আসবেন।
তিনি আরও বলেন, আখাউড়ার গঙ্গাসাগর হয়ে আগরতলা রেলস্টেশন পর্যন্ত ১৫ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে। যার মধ্যে বাংলাদেশ অংশে নির্মিত হবে ১০ কিলোমিটার রেলপথ। এই প্রকল্প বাস্তবায়ন হলে আগরতলার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ এবং যাত্রীবাহী কোচ চলাচলেরও সুযোগ তৈরি হবে।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান