,

বর্তমান সরকার নারী বান্ধব সরকার–জেলা পরিষদ প্রশাসক এমদাদুল বারী

BBaria map-2বার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক গণ পরিষদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব এডঃ সৈয়দ এ কে এম এমদাদুল বারী বলেছেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার, সে লক্ষ্যেই ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে ট্রেনিং এর মাধ্যমে প্রশিক্ষিত করে সাবলম্বী করছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের ব্যবস্থাপনায় ব্রাহ্মণবাড়িয়ার ৩০ জন নারী উদ্যোক্তাদের ৩ দিনব্যাপী (৭ জুন থেকে ৯ জুন) নারী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী দিনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নারী উদ্যোক্তা রেহেনা বেগম রাণীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা জজ কোর্টের এপিপি বিশিষ্ট শিক্ষানুরাগী এডঃ মোঃ লোকমান হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্ষুদ্র উদ্যোক্তা নাছিমা চৌধুরী, জুম্মান ইমা, হালিমা মুর্শেদ প্রমুখ। পরিচালনায়  সৈয়দ আজিজুর রহমান । উক্ত ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র প্রশিক্ষক মোঃ আক্তারুজ্জামান ও শামসুন নাহার।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর