,

ইউটিউবে ঝড় তোলা ৫ মিনিটের ফিল্ম “Nike Football: The last Game”

11_NEYMAR_SELFIE_large-644x366(আমাদেরব্রাহ্মণবাড়িয়া.কম) বিশ্বকাপ ফুটবল উপলক্ষে উম্মাদনা সৃষ্টি হয়েছে পুরো বিশ্বেই। আর তারই ধারাবাহিকতায় বিশ্ববিখ্যাত ব্র্যান্ড নাইকি তাদের একটি অসাধারণ বিজ্ঞাপন তৈরী করেছে। বিজ্ঞাপনটি কিছুটা ব্যক্তিক্রমধর্মী। পুরো বিজ্ঞাপনটাতে একটি কাহিনী তুলে ধরা হয়েছে। আর বিজ্ঞাপনে যেসব ফুটবল তারকাদেরকে দেখানো হয়েছে তাদের সবাইকেই নাইকি স্পন্সর করে।

ক্রিশ্চিয়ানো রোনালদো, রুনি, নেইমার জুনিয়র, জিয়াতান ইব্রাহিমোভিক, এন্দ্রেস ইনিয়েস্তা, ডেভিড লুইজ, ফ্র্যাঙ্ক রিবারি, টিম হওয়ার্ড ও রোনালদো ফেনোমেনো কে নিয়ে তৈরী করা এই বিজ্ঞাপনটি ইতিমধ্যেই ফেসবুক ও ইউটিউবে ঝড় তুলেছে। ৫ মিনিট ২৮ সেকেন্ডের এই ফিল্মটি আপলোডের মাত্র ১৫ ঘন্টার মধ্যেই বত্রিশ লাখ চুয়াত্তর হাজার পাঁচশ চল্লিশ জন ভিউয়ার দেখেছে এবং ফেসবুকের পাতা ভরে গিয়েছে শেয়ারে।

৫ মিনিটের এই ফিল্মে র কাহিনীটি বেশ মজার। ফুটবল খেলতে গিয়ে তারকা খেলোয়াড়রা সবসময়েই ঝুঁকিতে থাকেন। নিজের জীবন বাজি রেখে দেশের জন্য খেলেন তাঁরা। কিন্তু এতো ঝুঁকি নেয়া স্বত্বেও অনেক সময়ে সব পাস কিংবা গোল দেয়ার সুযোগ তারা হাতছাড়া করে ফেলে। আর তাই বিজ্ঞানীরা আবিষ্কার করেন তারকা ফুটবলারদের পারফেক্ট ক্লোন, যারা কোনো ঝুঁকি ছাড়াই একেবারে পারফেক্ট ভাবে খেলে। তাদের সাথে পেরে ওঠা অসম্ভব ব্যাপার।

আর তাই পারফেক্ট সেই ক্লোনদের আধিপত্যে ফুটবলের মাঠ থেকে ছিটকে পরে নামী দামী সব তারকা খেলোয়াড়রা। ফলে একেকজন বেছে নেয় একেক পেশা। কেউ পোশাকের দোকানের ম্যানিকিন আবার কেউ চুল কাটার নাপিতের পেশা শুরু করে। ফুটবলের অস্তিত্বকে এভাবে বিলীন হয়ে যেতে দেখে রোনালদো খুবই কষ্ট পান এবং মনে মনে প্রতিজ্ঞা করে ফেলেন যে ফুটবলের সুদিন ফেরাতেই হবে।

তাই তারকা খেলোয়াড়রা যে যেখানে আছে সেখান থেকে তুলে নিয়ে আসেন তিনি। সবাইকে বুঝিয়ে তিনি রাজি করান আরেকবার শেষ বারের মত খেলার। এই খেলা হবে ফুটবলকে বাঁচানোর খেলা, ক্লোনদেরকে পরাজিত করে আসল খেলোয়াড়দের জেতার খেলা। পুরো বিশ্ব সেদিন খেলাটা অধীর আগ্রহ নিয়ে দেখে এবং তারকা ফুটবলারদের নানান রকমের কসরত ও বুদ্ধিমত্তার কাছে হেরে যায় ক্লোনরা ও বিজ্ঞানী। সব শেষে নাইকের লোগোর সাথে লেখা থাকে ‘রিস্ক এভরিথিং’।

http://www.youtube.com/watch?v=Iy1rumvo9xc

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন