,

রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতা চ্যালেঞ্জ

রাষ্ট্রপতির ক্ষমাপ্রদান-সংক্রান্ত সংবিধানের ৪৯ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় দুই আইনজীবীর পক্ষে রিটটি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রিটে বলা হয়, ৪৯ অনুচ্ছেদ সংবিধানের ২৬, ২৭, ৩১, ৩৫, ১১১ ও ১১২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। ৪৯ অনুচ্ছেদটি বৈষম্যমূলক ও মৌলিক অধিকারের পরিপন্থী। সংশ্লিষ্ট অনুচ্ছেদটি (৪৯) সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় কেন তা সংবিধানপরিপন্থী ঘোষণা করা হবে না—এই মর্মে রিট আবেদনে রুল চাওয়া হয়েছে। রিটে মন্ত্রিপরিষদসচিব, রাষ্ট্রপতির সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, আইনসচিব, সংসদ সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী