,

আজকের কর্মসূচিতে যেতে পারেননি খালেদা

রাজধানীতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচির দ্বিতীয় দিনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যেতে পারেননি। পায়ে ব্যথা অনুভব করায় আজ শনিবারের কর্মসূচিতে তিনি অংশ নিতে পারেননি।
আজ বেলা ১১টার দিকে খিলক্ষেত এলাকায় খালেদা জিয়ার বদলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দুস্থদের মধ্যে খাবার বিতরণ শুরু করা হয়। রাজধানীর বিভিন্ন স্থানে তাঁরা খাবার বিতরণ করবেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী খালেদা জিয়া এ কর্মসূচিতে থাকার কথা ছিল। গতকাল শুক্রবার প্রায় সারা দিন রাজধানীর বিভিন্ন স্থানে খাবার বিতরণ করে কাটান খালেদা জিয়া।

যোগাযোগ করা হলে বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান প্রথম আলোকে জানান, মুন্সিগঞ্জের সমাবেশের পর গতকাল সারা দিনের কর্মসূচি করতে গিয়ে খালেদা জিয়া ক্লান্ত এবং পায়ে ব্যথা অনুভব করছেন। এ জন্য আজকের কর্মসূচিতে অংশ নেননি।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে নিহত হন তত্কালীন রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ দিনব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি।

এ জাতীয় আরও খবর

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার