,

বিয়ের পর প্রথম জনসমক্ষে রানী

দীর্ঘদিনের প্রেমিক আদিত্য চোপড়ার সঙ্গে চুপিসারে প্রেম, বিয়ের পরও যেন লুকোচুরি খেলা শেষ হচ্ছিল না বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী রানী মুখার্জির। গত ২১ এপ্রিল আদিত্যকে বিয়ের পর থেকে জনসমক্ষে দেখা যায়নি রানীকে। অবশেষে সবার সামনে এলেন ৩৬ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। সম্প্রতি মুম্বাইয়ে ফ্যাশন ব্র্যান্ড ডিভানির একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে শাশুড়ি পামেলা চোপড়ার সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন চোপড়া পরিবারের নতুন এ সদস্য।



সিঁথিতে সিঁদুর, হাতে শাখা আর লাল রঙের পোশাক পরে অনুষ্ঠানে হাজির হন চোপড়া পরিবারের নতুন বউ রানী। অবশ্য বরাবরের মতো এখনো সবার চোখের আড়ালেই রয়ে গেছেন রানীর স্বামী ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবির নির্মাতা আদিত্য চোপড়া।



বলিউডের একাধিক জনপ্রিয় তারকা ও নির্মাতাও ডিভানির শোরুম উদ্বোধন অনুষ্ঠানে হাজির হন। তাঁদের মধ্যে ছিলেন আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, পরিনীতি চোপড়া, অর্জুন কাপুর, কিরণ রাও প্রমুখ। রানীর পরনের উজ্জ্বল লাল রঙের আনারকলি পোশাকটির কারিগর প্রখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখার্জি। অনুষ্ঠানের ফাঁকে শাশুড়ি পামেলা চোপড়ার সঙ্গে হাসিমুখে আলোকচিত্রীদের ছবি তোলার সুযোগ করে দেন রানী। এক খবরে এ তথ্য জানিয়েছে জিনিউজ।



বিয়ের পর রানী-আদিত্য দম্পতিকে আদৌ জনসমক্ষে দেখা যাবে কি না, তা নিয়ে সংশয়ে ছিলেন রানীর অগণিত ভক্ত ও দর্শক। স্বামী আদিত্যর সঙ্গে রানীকে দেখার সুযোগ না পেলেও শাশুড়ি পামেলার সঙ্গে রানীকে দেখতে পেয়েই খুশি রানীর ভক্তরা। সামনে বড় পর্দায়ও প্রিয় অভিনেত্রীকে দেখার সুযোগ পেতে যাচ্ছেন তাঁরা। মাস তিনেক পরই মুক্তি পাচ্ছে রানী অভিনীত নতুন ছবি ‘মারদানি’। যশরাজ ফিল্মসের ছবিটিতে প্রথমবারের মতো পুলিশ চরিত্রে দেখা যাবে রানীকে।শাশুড়ি পামেলা চোপড়ার সঙ্গে রানী মুখার্জি (বাঁয়ে)



প্রসঙ্গত, বছরের পর বছর ধরে প্রেম নিয়ে লুকোচুরির পর অবশেষে গত ২১ এপ্রিল রাতে ইতালিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বলিউডের বহুল আলোচিত তারকা-নির্মাতা জুটি রানী মুখার্জি ও আদিত্য চোপড়া। বেশির ভাগ বন্ধু, সহকর্মী ও আত্মীয়স্বজনকে না জানিয়ে হুট করেই অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন রানী-আদিত্য। ইতালি থেকে মুম্বাই ফিরে আদিত্যর বাংলোতে ওঠেন রানী।



প্রেম ও বিয়ে নিয়ে নজিরবিহীন লুকোচুরির পর দেশে ফিরেও লুকোচুরি খেলতে থাকেন রানী-আদিত্য। আদিত্যর বাংলোকে রীতিমতো দুর্গই বানিয়ে ফেলা হয়। বাংলোর নিরাপত্তাব্যবস্থা এত বেশি জোরদার করা হয় যে ভেতরে কী ঘটছে তা কোনোভাবেই উদ্ধার করতে পারেননি সংবাদকর্মীরা।



এ প্রসঙ্গে চলতি মাসের শুরুর দিকে একজন আলোকচিত্রীর ভাষ্য ছিল, ‘আমি নিয়মিতই চোপড়া বাংলো রেকি করছি। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এমনিতেই পুরো বাংলোর চারপাশ উঁচু দেয়াল দিয়ে ঘেরা। সেই দেয়ালের ওপর আবার দুই ফুট উচ্চতার সাদা পর্দা জুড়ে দেওয়া হয়েছে, যাতে বাংলোর ভেতরে কী হচ্ছে কোনোভাবেই তা বাইরে থেকে দেখা না যায়।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর