,

১৮ সেকেন্ড! দ্রুততম এসএমএস রেকর্ড গড়ল কিশোর

image_86054.sms-check-inকত তাড়াতাড়ি আপনি এসএমএস করতে পারেন! একবার এসএমএস করে ঘড়ি মিলিয়ে নিন। কারণ দ্রুততম এসএমসএস পাঠিয়ে রাতারাতি জনপ্রিয় বনে গিয়েছেন এক ব্রাজিলিয়াল তরুণ। মাত্র ১৮.১৯ সেকেন্ডে টাচস্ক্রিন সেটে ২৫ শব্দের অনুচ্ছেদ লিখে নতুন রেকর্ড গড়ে ১৬ বছরের ব্রাজিলিয়ান বালক মার্সেল ফার্নান্ডেজ। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির টেক্সটি লিখে এই বিষয়ে সব পুরোনো রেকর্ডও ভেঙে দিয়েছেন এ কিশোর। এখন পর্যন্ত জানুয়ারি মাসে ১৮.৪৪ সেকেন্ডে লেখা টেক্সটিই ছিল বিশ্বের দ্রুততম টেক্সট।
নতুন রেকর্ড গড়তে ফার্নান্ডেজকে যে অনুচ্ছেদটি লেখতে হয়েছিল তা মোটেও সহজ ছিল না। বানান ও দাঁড়ি কমা ঠিক রেখে ১৮.১৯ সেকেন্ডে ফার্নান্ডেজকে লিখতে হয়েছিল, "The razor-toothed piranhas of the genera Serrasalmus and Pygocentrus are the most ferocious freshwater fish in the world. In reality they seldom attack a human."।
দ্রুত লেখার ব্যাপারে ফার্নান্ডেজ জানিয়েছেন, ২০০৯ সালের দিকে তার দ্রুত লেখার দক্ষতা বৃদ্ধি পেতে শুরু করে। ১৬ বছর বয়সী এ কিশোরকে ব্রাজিল থেকে নিউ ইয়র্কে নিয়ে এসেছিল কিবোর্ড অ্যাপ নির্মাতা ফ্লেসকি। এপ্রিলের ২৫ তারিখে ফ্লেসকি নির্মিত কিবোর্ড অ্যাপেই নতুন এ রেকর্ডটি গড়েন ফার্নান্ডেজ। ২০১২ সাল থেকেই এ অ্যাপটি ব্যবহার করছেন বলে জানিয়েছেন এ কিশোর। আনুষ্ঠানিকভাবে রেকর্ডটিকে স্বীকৃতি দিয়েছে গিনেস রেকর্ডস।
সূত্র : জি নিউজ

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ