মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের ক্ষমতা নিয়ে নিজেই ক্ষুব্ধ ওবামা

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষটি বড় ধরনের কিছুই করতে পারছেন না। এমন হতাশায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ শনিবার বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়। দেশ ও বিদেশে উল্লেখযোগ্য কোনো সাফল্য আসেনি বলে ওবামা নিজেই স্বীকার করেছেন।

গতকাল শুক্রবার নিউইয়র্কের বিত্তবান ডেমোক্র্যাটদের উদ্দেশে ওবামা এসব কথা বলেন।

সারা বিশ্বে এত ক্ষমতা থাকার পরও বেশ চাপ অনুভব করছেন ওবামা। এদিকে আবার ওয়াশিংটনে মধ্যবর্তী নির্বাচন নিয়েও চাপের মুখে তিনি। ওবামা আশা করছেন, এবারও অধিকাংশ আইনপ্রণেতাই জয়ী হবেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগাম প্রচার নিয়ে বিচ্ছিন্ন প্রতিযোগিতা ও গণমাধ্যমও ওবামাকে নিজের রাজনৈতিক চাপ প্রকাশ করতে বাধ্য করছে।

ওবামা বলেন, ‘আমি একটি ড্রয়ার-ভর্তি জিনিস পেয়েছি। জানি কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, মধ্যবিত্তদের সহায়তা করতে হবে, অর্থনীতির গতি বাড়াতে হবে, প্রতিযোগিতায় অংশ নেওয়ার উপযোগী হতে হবে। কিন্তু আমি যে দল করি, এর আরেকটি দিক হলো সবকিছুকে  “না” বলা।’

চিকিত্সাধীন অবস্থায় সেনাবাহিনীর ৪০ জন কর্মকর্তা মারা যাওয়ার ঘটনায় এখন বেশ চাপ সামলাতে হচ্ছে ওবামা প্রশাসনকে।

ক্ষমতা গ্রহণের আড়াই বছর পর নিজেকে ক্ষমতাহীন ভাবছেন ওবামা। এসব বুঝেও ২০১৪ সালকে ‘ইয়ার অব অ্যাকশন’ হিসেবে ঘোষণা করেছেন তিনি। জলবায়ু পরিবর্তন, মধ্যবিত্তদের সহায়তা করা ও মার্কিন অবকাঠামো সংস্কারের জন্য লড়াই করে যাচ্ছেন ওবামা। 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী