,

মেঘনায় ৩০০ যাত্রীসহ লঞ্চডুবি, ৭টি লাশ উদ্ধার

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে এমভি মিরাজ-৪ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। লঞ্চটিতে ৩০০ জনের বেশি যাত্রী ছিল বলে জানা গেছে। এ ঘটনায় এ পর্যন্ত সাতটি লাশ উদ্ধার হয়েছে। নিহতদের নাম-পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর কালিপুড়া এলাকায় মেঘনা নদীতে লঞ্চটি ডুবে যায়। লঞ্চটি ঢাকা থেকে শরীয়তপুরের সুরেশ্বর যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেছেন।

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল ও গজারিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল করিম লঞ্চডুবির বিষয়টি নিশ্চিত করেছেন।

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক জানান, নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও দুর্বার ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

প্রথম আলোকে সাতটি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এএসপি) জাকির হোসেন মজুমদার।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর