,

চীনের প্রতিনিধি দলের সঙ্গে খালেদার বৈঠক

220140514090053ডেস্ক রিপোর্ট:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের সংসদীয় পর্ষদের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল। এতে নেতৃত্বে ছিলেন ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান এমমি ইয়ান জুংকি।
মঙ্গলবার রাতে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, দু দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বিসিআইএম ইকোনমিক করিডোর গঠনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।
তিনি জানান, প্রতিনিধি দল খালেদা জিয়াকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে।
এ ছাড়া খালেদা জিয়ার সঙ্গে ইন্টারন্যাশনাল ডেমোক্রেসি ফেলো প্রতিনিধি দলও সাক্ষাৎ করে।
ডেমোক্রেসি ফেলোর প্রোগ্রাম ম্যানেজার ইকবাল মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
এ সময় খালেদা জিয়ার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর