,

সমঝোতায় দক্ষিণ সুদান

দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির ও দেশটির বিদ্রোহী নেতা রিয়েক মার্চারের মধ্যে যুদ্ধ বিরোধী শান্তিচুক্তি হয়েছে।

গত পাঁচমাস ধরে চলা রক্তক্ষয়ী জাতিগত সংঘাতে হাজার হাজার বেসামরিক লোক নিহত ও দশ লাখেরও বেশি লোক গৃহহীন  হওয়ার পর দুই নেতা গতকাল শুক্রবার  ইথোপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় এক যুদ্ধ বিরতি চুক্তিতে স্বাক্ষর করে।

চুক্তিতে দেশটির নতুন খসড়া সংবিধান প্রণয়ন, অন্তর্বর্তী সরকার গঠন ও  নির্বাচনের বিষয়ে দুই নেতা একমত হয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

চুক্তির পর তারা দ্রুত তাদের অনুসারী যোদ্ধাদের যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহবান জানাতে সম্মত হয়েছে।

এদিকে সুদানের এ শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছে, দক্ষিণ সুদানের পুর্নগঠনের জন্য এ চুক্তি মাইলফলক হয়ে থাকবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য