,

১১ বছর পর হারলেন নাদাল

ক্লে কোর্টের রাজা তো আর তাঁকে এমনি এমনি বলা হয় না। ২০০৫ সালের পর লাল কোর্টের বেশির ভাগ প্রতিযোগিতার শিরোপাই যে নিজের ট্রফি কেসে ঢুকিয়েছেন রাফায়েল নাদাল। বার্সেলোনা ওপেনেও ব্যতিক্রম হয়নি। ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত আটবার জিতেছেন এই প্রতিযোগিতার শিরোপা। কিন্তু এবারের আসরে বিরল এক অঘটনের শিকার হলেন টেনিসের এই শীর্ষ তারকা। ২-৬, ৭-৬ (৭/৫), ৬-৪ ব্যবধানে হেরে গেলেন স্বদেশি নিকোলাস আলমাগ্রোর কাছে।

এর আগে বার্সেলোনা ওপেনে নাদাল সর্বশেষ হারের মুখ দেখেছিলেন ২০০৩ সালে। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর। এরপর এই প্রতিযোগিতায় টানা ৪১ ম্যাচে অপরাজিত ছিলেন এই স্প্যানিশ তারকা। কিন্তু এবার তাঁর সেই জয়যাত্রা রুখে দিয়েছেন আলমাগ্রো। এটিই নাদালের বিপক্ষে আলমাগ্রোর প্রথম জয়। গত আসরের ফাইনালে এই আলমাগ্রোকে হারিয়েই মিরোপা জিতেছিলেন নাদাল।

সাম্প্রতিক সময়ে কিছুটা টালমাটাল অবস্থার মধ্যেই আছেন টেনিসের সর্বকালের অন্যতম সেরা এই খেলোয়াড়। গত সপ্তাহেই মন্টে কার্লো মাস্টার্সের কোয়ার্টার ফাইনালেও তিনি হেরেছিলেন ডেভিড ফেরারের কাছে। ক্লে কোর্টের রাজত্বটা কী তাহলে হারাতেই বসেছেন টেনিসের শীর্ষ তারকা?

ক্লে কোর্টের টানা দুইটি প্রতিযোগিতায় অপ্রত্যাশিত হার নিশ্চিতভাবেই চিন্তায় ফেলে দেবে নাদাল সমর্থকদের। আগামী মাসের শেষেই যে বছরের দ্বিতীয় গ্রান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন জয়ের মিশনে নামতে হবে নাদালকে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর