,

নাসিরনগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ৩০,গ্রেফতার ১৩

Attackব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরের চৈয়ারকুড়ি বাজারে সি এন জি ষ্টেশন দখলকে কেন্দ্র করে গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের মোঃ ইমরান ও জেঠা গ্রামের মোঃ সাজিদুর রহমানের দ্বন্ধকে কেন্দ্র করে গোর্কন ইউনিয়নের নুরপুর ও জেঠাগ্রামের দু'দল গ্রামবাসীর সংর্ঘষে পুরুষ, মহিলা ও পুলিশসহ প্রায় ৩০ জন আহত হয়েছে । 

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ২টি টিয়ারসেল, ৪০ রাউন্ড ফাঁকাগুলি ও ৫টি শর্ট গানের গ্যাস নিক্ষেপ করেছে বলে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের জানিয়েছে ।
আজ বুধবার সকার ৮টা থেকে ১২টা পর্যন্ত চলা সংর্ঘষে উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম  আহমেদ, উপজেলা চেয়ারম্যান এ টি এম মনিরুজ্জামান সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃআব্দুল কাদের , সদর সার্কেল শাহ আলম বকাউল উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । 

সংর্র্ঘষ চলাকালে হামলাকারীরা গোর্কন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জেঠাগ্রামের মোঃ খসরু মিয়ার বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর , লুটপাট ও অগ্নিসংযোগ  করেছে বলে খসরু মিয়া জানান । তিনি বলেন, তাতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে । 
আহতদের মাঝে এএসআই মিজানুর রহমান, কনষ্টেবল মোঃ ডালিম সরকার ও  মোঃ শিবির আহমেদ কে নাসিরনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
মুমুর্ষ অবস্থায় নুরপুর গ্রামের মোঃ আব্দুর রহমান কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে । 

পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ১৩ জনকে গ্রেফতার করেছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা না হলেও প্রস্তুতি চলছে ।

 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর