,

মোদিকে হুমকির অভিযোগে কংগ্রেস প্রার্থী গ্রেপ্তার

বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদিকে কেটে টুকরো টুকরো করার হুমকি দেওয়ার অভিযোগে কংগ্রেস মনোনীত লোকসভা নির্বাচনের প্রার্থী ইমরান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।



বার্তা সংস্থা পিটিআই প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আজ শনিবার ভোররাতে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হন মাসুদ। সম্প্রতি মোদির বিরুদ্ধে হিংসাত্মক বক্তব্য দেওয়ার অভিযোগে উত্তর প্রদেশের সাহারানপুরের কংগ্রেস মনোনীত প্রার্থী ইমরান মাসুদের বিরুদ্ধে গতকাল ফৌজদারি অভিযোগ দায়ের করে পুলিশ। ওই মামলায় আজ তাঁকে গ্রেপ্তার করা হয়।



সাহারানপুরে কংগ্রেসের এক নির্বাচনী সমাবেশে মাসুদের দেওয়া বক্তব্যের ভিডিও সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত হয়। ওই ভিডিওতে দেখা যায়, মাসুদ বলেন, ‘মোদি যদি উত্তর প্রদেশকে গুজরাট বানানোর চেষ্টা করেন, আমরা তাঁকে কেটে টুকরো টুকরো করব। কাউকে হত্যা করতে বা হামলা করতে আমি ভীত নই। আমি মোদির বিরুদ্ধে লড়াই কবর। তিনি (মোদি) উত্তর প্রদেশকে গুজরাট মনে করছেন। গুজরাটে মাত্র ৪ শতাংশ মুসলমান আছে। এখানে আছে ৪২ শতাংশ।’

মাসুদের বক্তব্যের সঙ্গে সংশ্লিষ্টতা থেকে দলকে দূরে সরিয়ে রেখেছে কংগ্রেস। মৌখিকসহ সব ধরনের সহিংসতার বিপক্ষে দলের অবস্থান ব্যক্ত করা হয়েছে।

এদিকে মাসুদ গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টা পর সাহারানপুরে আজকের নির্বাচনী সমাবেশ বাতিল করেছেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী।

মাসুদের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি।

নিজের দেওয়া বক্তব্যের জন্য পরে ক্ষমতা চেয়েছেন মাসুদ। তিনি বলেছেন, শব্দ চয়নে তাঁর আরও সচেতন হওয়া উচিত ছিল।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর